প্রিয় কবি ‘রুদ্র’

গতরাতে যা লিখেছি,
ধরে নাও, উড়িয়ে দিলাম ঐ নীল আকাশে, তোমার তরে।
তোমার নীলের বুকে হোক তার আশ্রয়। এক ফোটা সাদা মেঘে তার ছবি একেঁ নিও
তোমার বুকের একবিন্দু নীল ঢেলে দিও তাতে
তোমার শব্দের ছোঁয়ায় ও একবিন্দু নীলে
বিবর্ণ সে সব শব্দে আমার প্রাণ আসুক।
বলেছিলে ভালো থেকো,
ভালো আছি, কবি
ভালো থেকো ওপারে তুমিও।

কবি রুদ্রর জন্ম দিনে বিনম্র শ্রদ্ধা।
ছোটবেলায় দু’বার গিয়েছিলাম বড় আপার সাথে মিঠেখালির বাড়িতে। শিমু আপা, বাণী আপা, ববি আপা, বড় আপা একসাথে পড়তো।

,,,,,,,, মৌনতা রিতু,,,,,,,
১৬/১০/১৭

মোট পড়েছেনঃ ৯১৭জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. “আমি দূরে যাই
    স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা
    চন্দন চুয়া, সারাটি রাত্রি ভাসো উদাসীন
    বেদনার বেনোজলে
    এতো সহজেই ভালোবেসে ফ্যালো কেন?”——রুদ্রের কবিতা আমাকে প্রেমের কথা ভাবতে শেখায় অক্ষরে, কাগজে-কলমে।

    দারুণ লিখেছো আপু।

মন্তব্য করুন