সৈন্ধ্যব অশ্ব

বিকাশ কোথায়?

উন্নতির পদে পদে গ্রন্থের প্রোথিত কণ্টক ভীতে প্রহরী,

উন্মুখ শ্মশান জ্বালিয়ে দেয় অতীত।

মুক্তি!

পাথরকে দেখো তার ভঙ্গুর দেহ নিয়ে কি সজাগ ভূমিকায় জানান দেয় লাল বহিতে প্রহরীর ললাট চিরে…

সে ভঙ্গুর গড়ে তোলে কি আশ্চার্য সভ্যতা,

প্রাণ নিঙ্গরে আসা ক্ষোভে মানুষ যখন পেতে দেয় দাসের রাজ্য, তখন কি ভেবে লজ্জিত হও তোমার অপারগতার লাজে?

ছুতো তন্তুর মতন চোখ দেয় কি আড়াল জগত থেকে?

যদি না শুধ্রাও, তবে এবার শুধ্রে নাও,

যদি লাজ আসে তব অসাড় দেহে।

মোট পড়েছেনঃ ৯৩৭জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. সভ্যতার বিকাশ ভঙ্গুর পাথরেই। পাথরেই সৃষ্টি হতো আগে নগর সভ্যতা। পাথর আসলেই প্রাচীন সভ্যতা। ভাল একটা লেখা মাথায় ঢুকালেন। এই প্লট নিয়ে ভাবি নি তো কখনো! ইতিহাস পাগল মানুষ আমি, তবু এই শব্দটা নিয়েভাবলাম না ;?
    যাইহোক, লেখায় যা বোঝাতে চাইলেন, তা এই অধম কতোটুকু বুঝলো কে জানে।
    তবে, এটা ঠিক দাস প্রথা থেকে বের হয়েছি অনেকটা আমরা হয়ত।
    ভাল থাকুন।

  2. স্বাগতম সোনেলায় -{@
    নিয়মিত লেখুন এখানে আপনার ব্লগে, অন্যের লেখা পড়ুন।
    আপনি ভাল লেখেন, প্রথম লেখায় তা বুঝিয়ে দিয়েছেন।
    শুভ কামনা।

  3. কবি নীলকান্ত,
    আপনার লেখায় ক্ষোভ কষ্ট এবং অসাড় পাথর যদি গড়তে পারে আমরা মানুষ তা পারিনা। এই দুঃখবোধ জেগে উঠেছে। লিখুন পাঠক হয়ে পড়ার
    সৈভাগ্য হক কামনা করি।আসলে সবাই ভাগতে গড়তে পারেনা।

মন্তব্য করুন