আধখানি চাঁদের বনে।

আজ এ পথে পিছনের যতোশতো নিঃসঙ্গ মুহুর্তের বিচিত্র ছবিগুলো ভেসে উঠছে
তন্ময় হয়ে বসে ভাবছি, সেই সব অনাবিষ্কৃত গভীরতায় আমি তখন ঢুকে দেখিনি,
আজ এক্ষণে, দেখছি তাকে, শিখছি তাকে।
অধরা সে সময়গুলো আমার, যা মুহূর্তের মধ্যে পালিয় গেছে তা সে আমার চোখের কোনে উজ্জল মুক্তো।
সেই অনাবিল দৃষ্টিটুকু খুঁজি এখন।
আজ রাতের এ বাঁকা আধখানি চাঁদের আলোর পথ ধরে,
তোমার ঘাসবুকের উষ্ণতা নিব, সে এক অলীক স্বপ্ন মোর।
এ ক্ষণটা এখন মোর অতীতের মতো,
অনঢ় অটল নিঃশ্বব্দে বসে আছে বই এর পাতায়।
অসাড় এ মনটাকে বর্তমানের মোহোচ্ছন্ন কারাগির থেকে ছিনিয়ে ঐ বনে যাব,
প্রতিষ্ঠা করব এক স্বর্গ।
দিনের আলোর যে পথ ধরে তুমি চলে গেছো পলক ফেলতেই,
তাতে এক পশলা বৃষ্টির শীতল পরশ ছিল।
যৎসামান্য সে শীতল পরশে ব্যাকুল হয়েছি
কিছু তা তুলে রেখেছি আঁচলের তলে, বই এর পাতায়।
এ রাতে তুমি নেই পাশে,
বই এর পাতায় শব্দের অতল গভীরে তুলে রাখা সে শীতল পরশ তুলে এনেছি।
তোমার এ শীতল পরশে প্রশান্তির আশ্বাস আছে, আছে এক নিরাপদ আশ্রয়।
তুমি ঘুমাও, ঘুমিয়ে পড়ো
কিছু সেই মুক্ত ঘাম ঝরার ক্লান্তিতে,
আমি জাগি, জেগে থাকি চাঁদের আলোয়, বই এর পাতায়, নির্জন এ বনে।
রাতের নির্জনে গা ঘেসে যে পাখি ডেকে যায়,
তাকে বলি,” একটু বসে যাও
সে বলে, তাড়া আছে বেশ,
মেঘের বলো, ছুঁয়ে যাক তোমায়।”
আমি জাগি ভোর হয়, অনিদ্রায় ভোগা এ চোখ ভোরের শিশিরের ফোটার পরশে ভারী হয়,
চোখ মুজে আসে।
,,,,,,মৌনতা রিতু,,,,,
৪/৫/১৭.

মোট পড়েছেনঃ ৮৪৫জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. তোমার শততম পোষ্টের জন্য অভিনন্দন আপু।

    কবিতার ভেতর কি একটা জানি অসম্পূর্ণতা পাচ্ছি। এলোমেলো, খুব বেশি যেনো তাড়া। শুরুটায় মুগ্ধ হয়েছি। ধীরে ধীরে যতো পড়েছি, কেমন জানি অস্থিরতার গন্ধ পাচ্ছিলাম। মন খারাপ হলো আমি এভাবে বলায়? তুমি কিন্তু অনেক ভালো লেখো, আজ তোমার কোনো দোষ নেই। কারণ আমাদের মনের উপর মাঝে-মধ্যে কোনো কন্ট্রোল থাকেনা।

    এবারে শোনো তোমাকে যা বলবো, কিংবা,
    বলতে চাই, সে কথাটা শোনার সময় হবে কি?
    অনেক ভালোবাসি, ভালো থেকো শান্তসুন্দরী আপু। -{@ (3

  2. ভাবছি আধখানি চাঁদেই এই অবস্থা, পুরোটা হলে কী না কী হয়ে যেত কে জানে!!
    পঞ্চশত পোস্টের আগাম শুভেচ্ছা দিয়ে রাখলাম।
    রাতের বাঁকা চাঁদ ভালই আছর ফেলেছে দেখছি। ফেলুক।
    স্বর্গ প্রাপ্তির অপেক্ষা করছি আমরাও।

  3. শততম পোস্টেও ঘাসবুক? কই একটু আমাগোর সবার কথা কইয়া পোস্ট দিবা তা না। 🙂
    মজা করলাম ভাবীজান। শততম পোস্টের জন্য এত্তো এত্তো অভিনন্দন। কতো দ্রুতই না তোমার একশো পোস্ট হয়ে গেলো। এই সেদিন এলে যেন।
    আধখানি চাঁদের বনে খুশিতে আটখানা হলাম তোমার এ সাফল্যে। লেখো অনেক অনেক ভাবীজান। পাশে থেকো। -{@
    লেখাটি কিন্তু সুন্দর হয়েছে।

    1. ধন্যবাদ সোনা। লিখব একদিন সবার কথা। আমার ডায়রীর পাতা একদিন খুলে রাখব সবার সামনে। সেদিন যদি চোখে জল আসে দোষ নেই কিন্তু।
      কেমন আছো। -{@ (3

মন্তব্য করুন