না বলা ভালবাসা

তুমি যে ছিলে আমার না বলা ভালবাসা,
মনের ভিতরে লুকানো এক আশা।

তোমায় নিয়ে সাজিয়েছিলাম কত শত স্বপ্নের বাসা,
সে সব কিছুই যে আমার হয়ে গেল নিরাশা।

তুমি ছিলে আমার না বলা অনুভূতি,
তোমার তরে সমর্পিত ছিলো আমার ভালাবাসার আকুতি।

তোমার প্রতি ছিলো আমার যে মিনতি,
আমাকে আপন করে নাও ছিলো শুধু এই আকুতি।

তোমার কাছে সর্বদাই অবজ্ঞার পাত্রই ছিলাম,
পরিশেষে যে আমি তোমাকেই হারালাম।

কোনদিনও তোমাকে ভুল বুঝিনি আমি,
কেননা আমার মনের না বলা ভালবাসা ছিলে শুধু তুমি।

মোট পড়েছেনঃ ৩,৩০৭জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

      1. আপু এজন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ। কেননা আপনি আমার লেখাটা মন দিয়ে পড়েছেন বিধায় আমার ভুল গুলো সর্ম্পকে অবগত করছেন আমাকে। এজন্য আপু আমি আপনার প্রতি কৃতজ্ঞ।

  1. লাইন ঘুরে লাইনে এসে কিছু ছন্দ ছুটে গেছে, আর সব শেষে এসে শুরু আর শেষ ছন্দের মিলের মাঝে বড় বেশি অমিলই দেখা দিল। আরও একটু সময় নিয়ে চেষ্টা করলে হয়তো ছন্দদের পতন আর পথের পরিবর্তন ঠেকিয়ে দেয়া যেত 🙂 আরও একটু সময় নিয়ে চেষ্টা করে দেখুন -{@

    1. আসলে কি ভাই আমার উর্বর মষ্তিষ্কে যা আসে তাই লিখে ফেলি তো এজন্য এ অবস্থা। যাই হোক পরবর্তীতে অবশ্যই খেয়াল রাখবো এই বিষয় গুলো।

      ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

      1. লিখে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। যা মনে সেটাই আগে-ভাগে প্রাথমিক ভাবে লিখে ফেলবেন। তারপর সময় নিয়ে আবার নিজে পড়বেন, দু/তিন বার পড়ার পরই দেখবেন ত্রুটি গুলো দৃষ্টিগোচর হচ্ছে। এরপর মোটামুটি যখন আপনার নিজের কাছে মনে হবে আপনি লেখাটিকে গুছিয়ে নিয়ে আসতে পেরেছেন তখন পোষ্ট করে দিবেন 🙂 🙂

মন্তব্য করুন