চোর কাকু

ও চোর কাকু,তুমি চুরি কর?
দিনের বেলায় মাছি মার?
ঘুমে ঘুমে কাটে বেলা,
দিন ফুরোলেই তোমার খেলা।
.
গায়ে বুঝি তেল মাখ?
কেমনে বাপু রাত জাগো?
মুখে আবার রং মাখ,
গদিতে বসে সং সাজ।
.
চুরি করে হাঁটে বেচ
পয়সাকড়ি জমিয়েছ?
তোমার ঘরতো ফাঁকা দেখি
চুরি করে পাও তবে কি?

তোমার মায়ের বড় গলা
এতো দেখি মহাজ্বালা।
চোরে চোরে মাসতুতো ভাই,
গেরস্থের গোলা কর সাফাই?
.
রাত্রি এলে তোমার খেলা
ধরা পরলে বোঝ ঠেলা!
ও চোর কাকু,তুমি মিথ্যে বল?
চোখ রাঙিয়ে শাসিয়ে চল?
.
ভয়ে কেউ খোলেনা মুখ,
আড়ালে সবাই ছেটায় থুক।
কাকু, তুমি ভাল হবে?
মা বলেছে লজেন্স দেবে।
.
লেখা: নীরা সাদীয়া
১.১১.১৬

মোট পড়েছেনঃ ১০৮জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. এই চোর কাকুটা কে?
    কাকুর অবস্থা তো ছেড়াবেড়া করে দিলেন 🙂
    লেখাটির ফেইসবুক লাইক ৪৫ টি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, কাকু শেষ,
    ছন্দময় এই ছড়া দেখলে আপনার চোর কাকু ভাল না হয়ে পারবে না।

  2. সবাই মজা পেলেও আমার যেন কেমন একটু মন খারাপ করেছে লেখাটা পড়ে। ছোট একটি শিশুর চোখে একজন চোর, ছন্দে হলেও কিছু লাইন সত্যিই কষ্টদায়ক।
    তোমার ঘরতো ফাঁকা দেখি
    চুরি করে পাও তবে কি? আড়ালে সবাই থুথু ছেটায় চোরকে, বড় বড় চোর আড়ালেই থাকে, তাদের চুরি ধরা পড়েনা।
    চোরকে ভালো করবার চেষ্টা কেউই করেনা খুকী, তুমি যদি পারো লজেন্সের লোভ দেখিয়ে ফেরাতে। খুউব ভালো লাগলো নীরা।

    1. কোনভাবে কষ্ট দিয়ে থাকলে সরি। কি আর করা, আজকালকার চোরদের ভাল করার দায়িত্ব নিয়েছে এক ছোট্ট খুকী। ধন্যবাদ। শুভরাত।

মন্তব্য করুন