ভালবাসা কি তবে?
হাতে হাত রেখে পথ চলা?
রাত জেগে মুঠো ফোনে কথা বলা?
পার্কের বেঞ্চে বসে তারা গুনা?
নাকি সকাল বিকাল প্রেমিকের আনাগুনা?
.
খাঁচায় পোরা লাভবার্ডের আহ্লাদিপনা,
চোখে চোখে আঁকা কত আল্পনা।
রুমডেট,আপডেট,সিগারেট,
রাত জেগে ভালবাসা মডারেট।
.
ক্লান্তিহীন ইয়াবা ভালবাসা,
মিথ্যে স্বান্তনা কাছে আসা।
এ সকলি কি ভালবাসার শাখা প্রশাখা?
.
আমি বলি না. . .
ভালবাসা মানে ভালবাসাকে বাঁচিয়ে রাখা,
যতনে মনের কোণে লালনা।
.
শুভ হোক সারাবেলা।
মোট পড়েছেনঃ ৮৪৪জন
আজ পড়েছেনঃ ০জন
ঠিক তাই, ভালেবাসা হচ্ছে ভালোবাসাকে বাচিঁয়ে রাখা, ভালোবাসাকে ভালো রাখা।
অসংখ্য ধন্যবাদ। শুভ সকাল।
আমি ভালবাসআর মানে বুঝিনা, বুঝি সারাক্ষন পাশে থাকা না তাও না একেওপরের মাঝে সর্বত্র আবেগে আকড়িয়ে জড়িয়ে থাকা।
হুতুরে বুঝিনা ভাই ……………
তাইতো। ধন্যবাদ। শুভ সকাল।
ভালবাসা মানে বিশ্বাস। ভালবাসার অপর নাম ত্যাগ। ভালবাসা মানে বিসর্জন। ভালবাসা মানে কাণ্ড আকর্ষীর ন্যায় আঁকড়ে ধরা। ভালবাসা সম্মানের অপর নাম, যা করা ও রক্ষা করা।
খুব সুন্দর বলেছেন। ধন্যবাদ। সুখী সকাল।
ভালো একটা বাসার এখন আমার খুবই প্রয়োজন 🙁
দুস্টুমি করলাম আপু। ভালবাসা বলে নাকি কিছুই নেই!!
আমারো মাঝে মাঝে তাই মনে হয়। সকলি মরিচীকা। শুভ সন্ধ্যা।
বেশ রোমান্টিক লেখা, ভালো লাগলো আপু।
ধন্যবাদ। শুভসন্ধ্যা।
-{@
ভালোবেসে ভালোবাসা,
ধন্যবাদ। শুভসন্ধ্যা
ভালবাসা আসলে কি
অনুভব অনুভুতি সর্বোপরি একে অন্যের প্রতি সহমর্মিতাবোধই হচ্ছে ভালবাসা।নেশাঘোরের ভালবাসা ঐ আশক্তের ইমেজ পর্যন্তই। -{@
তাই হবে। ধন্যবাদ। শুভসন্ধ্যা
কোন কিছু টিকিয়ে বা বাঁচিয়ে রাখা আসলে অভ্যেসের ব্যাপার। সেদিক দিয়ে দেখলে ভালবাসা আসলে অভ্যেস ছাড়া আর কিছু নয়। জীবনের প্রয়োজনে এক ধরনের সাময়িক অভ্যেস…
হুম। ভাল বলেছেন। ধন্যবাদ। শুভসন্ধ্যা
“সখি ভালোবাসা কারে কয়!”
আবার এও আছে
“ভালোবাসা ছাড়া আর আছে কি?”
এসব প্রশ্নের উত্তর এখনও খুঁজে পাইনি। এখন আপনিও প্রশ্ন করছেন, মাথার চুল টেনে ছিঁড়েও উত্তর দিতে পারবো না। ^:^
তবে কবিতা ভালো হয়েছে।
ভাল বলেছেন,হুম। অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল।
ভালবাসা? ভালবাসা?
সকালে এক কাপ চা হাতে কেউ ঘুম ভংগিয়ে যদি বলে দেখ তো চিনি হয়েছে কিনা, আবার হাটু ব্যাথায় যখন কষ্ট পাই তখন কেউ যখন বলে একটু সেক দিয়ে দেব ?
এ কি ভালবাসা ? না কর্তব্য ?
এই মধ্য গগনে এসেও আজ ও তা বুঝে উঠতে পারিনি।
অনেক ভাল লিখেছেন।
আপনিও বেশ ভাল বলেছেন। ভালবেসে কর্তব্য পালন করলেই তা ভালবাসা হয়ে ওঠে। অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল।