অশান্ত পৃথিবীতে শান্তির বার্তা বয়ে আনুক ঈদ

ঈদ সারা বিশ্বের মুসলমানদের জন্যে অসাধারন এক আনন্দের দিন। মিলনের দিন।

বছর জুড়ে হাজারো ব্যস্ততা থাকলেও ঈদ সকল ব্যস্ততাকে পিছনে ঠেলে আমাদের এক হবার দিন। কিন্তু এবারের ঈদ ভিন্ন এক ঈদ। যেখানে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে ঈদ অসাধারন এক অনুভূতি নিয়ে আসবার কথা, সেখানে অশুভ শক্তির হিংস্রতা, বর্বরতা আমাদের সকল আনন্দের অনুভূতিকে বিষাদময় করে তোলে। চারিপাশের অমানবিক ঘটনাগুলো আমাদের ঈদের আনন্দকে ম্লান করে দেয়, কাঁদায়, ভাবায়।

তবুও আমরা শান্তিপ্রিয় মানুষেরা মাথা উঁচু করে দাঁড়াই। পৃথিবীকে অনিরাপদ করে তোলার চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াই। এইসব অশুভ শক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ আমাদের ভাল থাকার চেষ্টা করা। কাঁধে কাঁধ মিলিয়ে পরিবার, সমাজকে ভাল রাখার চেষ্টা করা, ঈদের আনন্দটুকু সকলের মাঝে বিলিয়ে দেয়া।

আমার দেশের গুলশানের ঘটনায় নিহত মানুষগুলো সহ সারা বিশ্বের নিরস্ত্র, শান্তিপ্রিয় নিহত সকলকে স্মরণ করি শ্রদ্ধায়, ভালবাসায়। তাঁদের রুহের মাগফেরাত কামনা করি। অস্থির, অশান্ত পৃথিবীতে ঈদ বয়ে আনুক শান্তির বার্তা।

মোট পড়েছেনঃ ৬৪৮জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. এই প্রথম আতংকের মধ্যে ঈদ পালন হবে দেশে। কখন নারায়ে তাকবীর বলে জংগিরা সন্ত্রাস আরম্ভ করে দেয়।
    অশান্ত পৃথিবীতে ঈদ বয়ে আনুক শান্তির বার্তা।

  2. প্রথম প্রথম এনাটমির লাশ কাটা ঘর থেকে আসার পর রুমে এসেও কিছু খেতে পারতাম না। বডিগুলো চোখের সামনে ভেসে উঠতো। ফরমালিনের গন্ধ কিছুতেই দূর করতে পারতাম না। একসময় লাশের পাশে বসেই খাওয়াদাওয়ার অভ্যাস হয়ে গেলো।
    ঈদ মোবারক আপু। 🙁

  3. আমাদের জাতীয় অনুষ্ঠান ঈদ পূজা আজকাল হুমকির মুখে,
    আজকেও এশিয়ার সবচেয়ে বড় ঈদের জামাত স্থান শোলাকিয়ায় সন্ত্রাসীদের হামলা হয়েছে, নিহত চারজন, আহত ১০ জনের বেশি।
    এই সব সন্ত্রাসীরা, অপশক্তিরা মুসলমান হত্যা হরে ইসলাম কায়েম করতে চায়।
    আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়।
    আমরা সাধারণ বাঙ্গালীদের আন্তরিক প্রতিরোধের কাছে এই সমস্ত অপশক্তি পরাজিত হবেই।

    ” অস্থির, অশান্ত পৃথিবীতে ঈদ বয়ে আনুক শান্তির বার্তা। ”
    ঈদ মুবারক প্রিয় ব্লগার।

    1. ইসলাম মানুষ হত্যার কথা বলেনি। সকল ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলেছে। অপশক্তিরা পরাজিত হয়েছে যুগে যুগে । আবারো হবে। ইনশাল্লাহ্‌ …

  4. কী যে শুরু হলো! আমি তো আমি, বাচ্চারাও আতংকে আছে আপু। 🙁
    এত্ত রক্ত, এত হানাহানি এসব দেখতে ভাল্লাগেনা। আল্লাহ সব অশান্তি দূর করে দিন।

  5. দেরিতে মন্তব্য করার জন্য দুঃখিত।

    মানুষের মনে শান্তি নেই, ঈদ সেই শান্তি ফিরিয়ে দিতে পারেনি, উল্টো আতংক আরো বাড়িয়ে দিয়েছে। তবু আমরা আশা করব দেশের মানুষগুলোর মনে শান্তি ফিরে আসুক।

মন্তব্য করুন