অন্য পথিক।

আমি ব্যাথাতুর চোখে ঠায় ছিলেম দারিয়ে।

তোমার বিষাক্ত স্মৃতির পেয়ালা হাতে,

আমার কম্পিত নীরবতায় কিছু না বলা শব্দের আকুতি

হাতরে বেরায় নিষ্প্রাণ ভালবাসার মহাকাব্য।

আমি স্বপ্নের বাগিচায় দারিয়ে দেখেছি পরাজয়,

মধ্যরাতের পেঁচার আত্মচিৎকারে শুনেছি

নিশাচরের ভাষাহীন ব্যাদনা সঙ্গীত।

স্বপ্ন দেখিনা এখন আর আমি, স্বপ্নমানুষ

দিগন্তের ওপারে নতুন আকাশের অন্য পথিক।

 

মোট পড়েছেনঃ ১,০৮৮জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. না, কেন স্বপ্ন দেখব না ? অবশ্যই স্বপ্ন বুনব।
    আমি স্বপ্ন বিলাসী, স্বপ্ন বুনতেই আনন্দ।
    সুন্দর নট খট অভিমান। ভালো লাগল।
    ভালোথাকুন।

মন্তব্য করুন