হাজিরা পোস্ট … বাইচা আছি

দেরাজের কোনে কিছু মায়া পরেছিলো নাকি , কালো শার্টের সাথে জড়িয়ে
অথবা কিছু স্মৃতির ঘ্রাণ , সময়ের আচরে হলদেটে কিনারে –
কিছু অদ্ভুত জোনাক খেলা করছিলো কি বিপন্ন আধারে,
ছিলো নাকি কিছু চোরাটান অদৃশ্য মায়া ; অথবা কেবলি বিভ্রম?
আমারে কি পরেছিলো মনে, কোন উতল শ্রাবনে –
নাকি আমিও হারায়েছি, যেমন হারায় সব সময়ের আড়ালে
চিনবে কি পুরনো এই আমায় ভুল করে সন্মুখে দাড়ালে?

দেরাজের কোনে কিছু মায়া থেকেই যায় ; অবশিষ্ঠ।

অনেক দিন পর আসলাম – জমজমাট সোনেলা দেখে ভাল্লাগছে।

মোট পড়েছেনঃ ৮০৫জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. ভাইয়া আপনাকে চিনবো না আবার? যতদিন মাস বছর পরে আসুন না কেন চিনে ফেলবো আপনাকে।’ দেরাজের কোনে কিছু মায়া থেকেই যায় ; অবশিষ্ঠ। ‘
    আপনাকে দেখেও ভাল্লাগছে। আসুন মাঝে মাঝে অথবা চিরস্থায়ী ভাবে। ২০১৪ সনের সোনেলা মুখরিত করে রেখেছিলেন আপনি এবং আপনারা কজন। মিস করি সেই সময়কে।

  2. হ্যালু হ্যালু ভাইয়া, আমরা বেঁচে আছি। সহি সালামতে আছি। আপনি কেমন আছেন, কেমন ছিলেন? দেশে এসে একা একা কত কিছু করলেন, আমরা দাওয়াত পেলাম না। কিছু মনে করিনি, ভবিষ্যতে তো দাওয়াত পাবোই 🙂
    মায়া আছে, থাকবে, মিস করি আপনাকে ভাইয়া। নিয়মিত হওয়া যায় না ভাইয়া?

  3. হ্যাঁ, আমরা অপেক্ষায় থাকি, সবার লেখা পড়ার, সবার খোঁজ খবর রাখার।
    আমার মত যারা নতুন, তাদেরকে আপনার এত ভালো লেখা পড়ার সুযোগ দেয়া উচিৎ।
    ভালোথাকুন। হাজিরা পোষ্ট দিয়ে চলুন।

  4. “দেরাজের কোণে কিছু মায়া থেকেই যায় ; অবশিষ্ট।” (y)
    এই মায়ার টানই তো জীবনের চাকা ঘুরিয়ে চলে, আমাদের ঘুরিয়ে ফিরিয়ে আয়নার সামনে নিয়ে দাঁড় করিয়ে দেয়।
    শুভ ফিরে আসা।

মন্তব্য করুন