“তুমি ফিরে এসো”

তুমি ফিরে এসো
বিবর্ণ-গোধূলীর শেষে,
আজ আমার শরীরে লাশের গন্ধ অস্থিমজ্জায় বাসা বেঁধেছে মৃত্যু।
আমি আর তোমার আকাশ চাইবো না।

তুমি ফিরে এসো
শ্রাবণের বৃষ্টিভেজা রাতের প্রহর শেষে,
আমি আর তোমার ভালবাসা চাইবো না।

আমার একাঙ্গী প্রেম আয়ুহীন ফড়িং-এর মত
আত্মাহুতি দিয়েছে অনেক কাল আগে।
তুবুও তোমার অপেক্ষায়,
তুমি ফিরে এসো
_____________________________________________________________________________
“তুমি ফিরে এসো”
© পার্থ সারথী রায়

মোট পড়েছেনঃ ৬২৮জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. আমার একাঙ্গী প্রেম আয়ুহীন ফড়িং-এর মত
    আত্মাহুতি দিয়েছে অনেক কাল আগে।
    তুবুও তোমার অপেক্ষায়,
    তুমি ফিরে এসো

    ফিরে আসুক যে আসার।

    আচ্ছা ফড়িং এর আয়ূ নেই কেন??
    বিষয়টা একটু বুঝিয়ে বলেন।

  2. হারিয়ে যাওয়া কাউকে ফিরে পাওয়ার আঁকুতি! শরীরে লাশের গন্ধ, কিচ্ছু চাইবো না;তবুও দেখার আঁকুতি।
    প্রেম!! অসম্ভব হৃদয় আকুলা করা এ আহ্বান। (-3

  3. চমৎকার, চমৎকার, এবং চমৎকার কবিতা। এতো ছোট কয়েকটি শব্দে এতো বিশালতা আনলেন ! সত্যি। বুঝেছি মুই মাঝেমধ্যে যে দু’একখানা গাজুখুরি কবিতা লিখি তা বাদ দিতে হবে।
    নীলান্জনা, নীলাআপুকেই সামলাতে পারিনা, ইশশশ এখন এই নতুন আর এক কবি, মুই এ্যালা কুতি যাই।

  4. সোনেলায় স্বাগতম।
    প্রথম লেখাতেই বুঝে গেলুম কবির লেখার হাত পাকা বটে! :c
    সোনেলার সাথে হৃদ্যতা বাড়তে থাকুক নিরন্তর।
    ভালো থাকবেন। -{@

মন্তব্য করুন