আচ্ছা,
এমন কখনো হয় কি আপনাদের? যে আপনার মাথায় থাকা অক্ষর গুলো বাক্য তৈরি করতে ব্যর্থ হচ্ছে! বাক্য না তৈরি করার জন্য বিদ্রোহ করছে!
ছোট বেলায় যখন পড়তাম ” অ তে অজগর! অজগর টি আসছে তেড়ে! ” তখনই আমার ভাবনার উদয় হইতো! অ তে আর কি হয়! কিন্তু অ এর ভাবনা শেষ না হইতেই আ চলে আসতো! ” আমটি আমি খাবো পেড়ে! ”
তারপর ভাবনা বাদ দিয়া জানতে থাকলাম কোন অক্ষর দিয়ে কি আসে! কোন অক্ষর সবথেকে সুন্দর বাক্য তৈরি করে! মোটামুটি অনেক বেশি জেনে ফেলি! বয়সের তুলনায় বেশি জানি বলে আমি অনেক বিড়ম্বনায় ও পড়েছিলাম!
তবে আজ অন্যরকম বিড়ম্বনায় আছি! শব্দ গুলো যেন বিদ্রোহী হয়ে উঠছে! মনের কথা, কল্পনার ডানায় ভর করে চলা গল্প গুলোর কথা লেখ্য ভাষায় আসছে না। এমনটা হয় কি আপনাদের ও??
মোট পড়েছেনঃ ৬৯৯জন
আজ পড়েছেনঃ ০জন
আপনি অক্ষর বিন্যাস করে চলুন আমি খেয়ে দেয়ে তৃপ্তির ঢেকুর তুলি।
অক্ষর তো আর বিন্যাস করা যাচ্ছে না।
এলোমেলো হয়ে যাচ্ছে।
হয় মাঝে মাঝেই, মাথায় প্লট থাকে, এমনকি পুরু গল্পটাই চোখের সামনে ভাসতে থাকে কিন্তু লিখতে গেলেই যেন সব হারিয়ে যায় বা পরিবর্তন হয়ে যায়।
এটা একটা জটিল সমস্যা!
🙁
হুম হয় এমন, বেশি বেশিই হয়। আমার লেখালেখির বেশিটাই মাথায়, দুইদিন পর তারা ডানায় ভর করে পালাইয়া যায় 🙂
সব লেখা, লেখ্য ভাষায় না আসলেই বা কি!!!
এমন টা সবার হয়। একটু ব্রেক দেন তার পর দেখবেন সব কিছু আগের মত হচ্ছে! মানে ঠিক ঠাকই হচ্ছে! 🙂
সেটাই করছি।
ধন্যবাদ।
লেখ্য ভাষায় না আসলেই তো সমস্যা!!
ভাবনার উদয় হইয়া যদি তাহা বিলীন হইয়া যায় তবে তা কিছু হইলো নাকি!!
আমিও পারছিনা লিখতে। তাতে কি! সময় হলেই আসবে।
সময় যে কাটে না!!!
লেখা অস্থিরতায় ভুগি
আগের পোস্ট মুছে দিলে, যারা আপনাকে মন্তব্য দেবে, তাদের অদেখা মন্তব্যে জ্যাম পড়ে যাবে। এখানে একটা একটা অদেখা মন্তব্যে ক্লিক করে পরের টা আনতে হয়, আপনার পোস্ট ডিলিট করলে, পরের অদেখা মন্তব্যগুলো আর প্রোফাইল থেকে সরতে পারবেনা। আর পোস্ট মুছবেনই বা কেন? আপনার এই লেখাটি পড়ে অনেকেই তো কিছু না কিছু লিখেছে। বৈরাগীর জন্য অপেক্ষা করবো আমরা, নো প্রব্লেম। হ্যাপ্পি ব্লগিং 🙂
অক্ষর শব্দ বিদ্রোহী হলে সমস্যা কি?
কত বিদ্রোহী হতে পারে আমরা দেখতে চাই 🙂
হে হে হে!!!
অক্ষরের সাথে পাঙ্গা নেয়ার দরকার কি!
আগের পোস্ট মুছে দিলে, যারা আপনাকে মন্তব্য দেবে, তাদের অদেখা মন্তব্যে জ্যাম পড়ে যাবে। এখানে একটা একটা অদেখা মন্তব্যে ক্লিক করে পরের টা আনতে হয়, আপনার পোস্ট ডিলিট করলে, পরের অদেখা মন্তব্যগুলো আর প্রোফাইল থেকে সরতে পারবেনা। আর পোস্ট মুছবেনই বা কেন? আপনার এই লেখাটি পড়ে অনেকেই তো কিছু না কিছু লিখেছে। বৈরাগীর জন্য অপেক্ষা করবো আমরা, নো প্রব্লেম।
হ্যাপ্পি ব্লগিং 🙂
আপনি এখন যা করবেনঃ- বৈরাগী পোষ্টের মন্তব্য আপনি যদি দেখে না থাকেন, তবে অদেখা মন্তব্যে তা দেখবেন। পোষ্টটি খসড়া হতে পুনঃ প্রকাশ করে আপনার অদেখা মন্তব্যে ক্লিক করে ক্লিয়ার করবেন। এরপর বৈরাগী পোস্টে দেয়া ব্লগারদের মন্তব্যের জবাব দিবেন না একটিও, লেখাটি আবার প্রকাশ করতে চাইলে, কপি করে নতুন পোষ্ট দিবেন।
সফট রিমাইন্ডার- ২৪ ঘন্টায় একটি পোষ্ট, আমরা চাই ব্লগার নিজেই তার মডারেটর হোন -{@
ওকে!!!
;(
কি একটা ব্লগ বানাইছে, পোষ্ট মুছে দিলে অদেখা মন্তব্য ঝুলে থাকবে কেন ?
আমরা কি এমন সোনেলা চেয়েছিলাম? ^:^
আমার হয় এমন। লেখার অনেক টপিক ঠিক করে রেখেছি কিন্তু শব্দ সংকটের কারণে লিখতে পারছিনা। শব্দ ভাণ্ডার কম হলে লেখায় একঘেয়েমি চলে আসবেই।
হুমমম………
সমস্যা দেখি সবারই হয়
এমনটি হয় তবে যখন কুচিন্তা মাথায় আসে -{@