যখন আমি তোমার কোলে ফিরে যাবার স্বপ্ন দেখি
আমি তোমার গানের বীণা হয়ে যাই।
সে বীণার তার তোমার সুর ছড়াতেই ছিঁড়ে যায়
যখন তোমার বুকেতে,আমি লুটিয়ে পড়তে চাই।
তোমার লোমশ বুকে আমি হাজার স্বপ্ন বুনতে উৎফুল্ল হই
তখন আমি চোখে সুরমা লাগাতে গিয়ে বিমোহিত হই
সুরমা লাগাতেই, সুরমা দানি হাত থেকে পড়ে ছড়িয়ে
সুরমা ও স্বপ্ন মিশে যায় মাটির ধুলার সাথে।
আমি জেগে উঠি আবারও।
মোট পড়েছেনঃ ১,১১০জন
আজ পড়েছেনঃ ০জন
অবিরাম স্বপ্ন দেখা চলুক 🙂
ভালো হচ্ছে ছোট ছোট লেখা গুলো।
স্বপ্ন দেখব বলে,আমি দুহাত পেতেছি।
এ স্ব্প্ন বড় মধুর।
ধন্যবাদ।
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়।
এ মনটা কেন বারে ভেঙ্গে যায়।
আহারে!
ধন্যবাদ।
স্বপ্ন হোক
স্বপ্ন দেখতে ভাল লাগে।
স্বপ্নে না পাওয়া নেই।তাই স্বপ্ন মধুর।
আরো লিখতে থাকুন।
আমার এই অ ব ক ঠ লেখাতে এতো উৎসাহ দিলে,কে না লিখে পারে বলুন?
ধন্যবাদ দিব না।কারন এই ধন্যবাদের তো শেষ নেই।
অল্প করে দিয়ে রাখেন!
বড় লিখিয়ে হলে তখন দেখা যাবে!
আমি হব লিখিয়ে!এই মগজে!তবেই হয়েছে।সোনেলার মানসন্মান শেষ।
তবুও এই অধমকে উৎসাহ দেবার জন্য ধন্যবাদ।
মানুষ বাস্তবে অনেক কিছু করতে না পারলেও স্বপ্নে অনেক আশাই পূরণ করতে পারে। আর এই স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে।
একদম ঠিক।
নাহ স্বপ্ন দেখা ঠিক নয়, এ অন্যায়
না,সহমত নই।আমি স্বপ্ন বিলাসি।
স্বপ্ন ভেঙ্গে গেলেও আবার আসবে।
স্বপ্নগুলো সত্যি বার বার ফিরে আসে।
🙂
স্বপ্ন ছাড়া জীবন চলেনা। স্বপ্ন বুননে কিছু না কিছু পাওয়া যায়।
হুম তা কিন্তু ঠিকই।তাই তো স্বপ্ন বুনতে ভালোলাগে।
স্বপ্ন ছাড়া জীবন ভাবা যায় না
ভাল লাগলো লেখা
সবাই স্বপ্ন বুনতে ভালোবাসি।তাই তো বেঁচে থাকি।
ধন্যবাদ।
জেগে উঠতে হবে বার বার। ভালো লিখেছেন আপু (y)
ধন্যবাদ। 🙂
আচ্ছা মানুষ চোখ দিয়ে স্বপ্ন দেখে না মন দিয়ে …….
মানুষই বুঝি একমাত্র প্রানি যারা স্বপ্ন দেখে
খুব সুন্দর স্বপ্ন কবিতা
ধন্যবাদ।