ষোড়সী বালিকার রসমালাই

দূরে এক ষোড়শী বালিকা এক হাতে রসমালাইর থলে অন্যহাতে মিস্টির ব্যাগ নিয়ে হাঁটছিলো। বহুদিন রসমালাই খাই না মনে মনে “ইশ যদি খাইতে পারতাম” বলিতে বলিতে তাহার পাশ দিয়ে চলিয়া যাচ্ছিলাম।

বালিকার ডাক শুনিয়া চৈতন্য ফিরিলো। “এই যে ভাইয়া দাঁড়ান দাঁড়ান।” আমিও সুবোধ বালকের মতো স্থির হইয়া গেলাম। বালিকা আমার হাতে রসমালাইর থলে ধরিয়ে দিলো (!) বিন্দু মাত্র অবাক না হইয়াও আল্লাহ্ মনের বাসনা পূর্ণ করিয়াছেন ভাবিয়া খুশি মনে হাঁটিতে লাগিলাম। \|/

আল্লাহ্ এখনো তাহার বান্দার মনোবাসনা তড়িৎ গতিতে পূর্ণ করে ভাবিয়া নিজের কৃত পূর্ব পাপের জন্য অনুসচনিত হইতে লাগিলাম। ইয়া মাবুদ ” ক্ষ ” মা করো বলিবার পূর্বেই বালিকার ডাক পড়িলো!

ভ্রু কুঁচকে রাগি চোখে আমার পাশে আসিয়া রসমালাইর থলে টা কাড়িয়া নিলো!! ফরফর করিয়া বলিতে লাগিলো ” আজব মানুষ তো আপনি!!! আপনাকে কি আমি এটা একেবারে দিয়ে দিছি নাকি!!! আমার বাবুটা ফোন দিলো দেইখা আপনার হাতে দিয়ে একটু কথা বললাম। আর আপনি কিনা আমার রসমালাই নিয়া কাটিয়া পড়ছেন!!! ”

😮 এইবার আমার বিস্ময়ের সীমা রইলো না! B:-) এতো টুকু একটা মেয়ের বাবু আছে!! ;? বিয়ে হইলো কত বছর বয়সে!! বাচ্চা হইলো কবে!! বাবু ফোন ও করতে পারে!!! ইয়া কি আখিরি জামানার বাবু!!

বিস্ময়ের লাগাম পড়িলো পথচারীর ধাক্কা খাইয়া!! ‘ কি মেয়া মজায় আছো!! মাঝ রাস্তায় দাঁড়ায় আছো কেনো? ‘

আশেপাশে তাকাইয়া বালিকারে খুঁজিয়া পাইলাম না। এমন কামলার মতো খাটিয়ে বালিকা ভেনিশ হইয়া গেল ^:^ !!! আমার প্রশ্নের উত্তর এখন কই পাই!!!!

মোট পড়েছেনঃ ৭০২জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. কি হইল? স্বপ্ন দেখিতেছিলেন কি? আজকাল মুবাইলের জামানায় রসমালাইয়ের থলি ও দৈ কিংবা স্পঞ্জ রসগোল্লার থলিয়া আলাদা করিয়া চেনা যাইবার কথা নহে। তবে কথা হইল আপনি রসমালাই খাইবার জন্য এত ব্যাকুল হইয়াছেন দেখিয়া আমি আপনাকে রক্তের সুগার মাপিবার পরামর্শ দিলাম।

    1. হা হা হা

      নাহ্! ইহা স্বপ্ন নহে!
      মোবাইলের জামানায় এসব চেনা যাইবে না কেন! আমি চিনি কারন আমিও কিনি :D)

      আমার ডায়বেটিকস নাইক্যা, আমি কি বুড়া হইছি নাকি!! জোয়ান একটা পোলা, 24 ঘন্টা দৌড়ের উপর থাকি এসব হওয়ার স্কোপ কই! :D)

  2. আমার বড়োই প্রিয় মিষ্টির নাম রসমালাই। বহুকাল পূর্বে আমার প্রাক্তন প্রেমিক বই- বুড়োর ক্যাসেট তো দিতোই। আর সাথে রসমালাইও নিয়া আসিতো। ইহা পড়িয়া উহা সকল স্মরণে আসিলো। :p

    এমনই মজা পাহিলাম যে পেট ফাঁটিয়া যাইতেছে হাস্য রসে। 😀 :D)

    1. মিস্টি খাইলে নাকি ডায়াবেটিকস হয়!

      আপনার মোট কয়টা প্রেমিক ছিলো?? :p

      হাসুন প্রমান খুুলে, পেট ফাঁটিয়া গেলেও ভয় নাই। পেটের বাজার থেকে নতুন পেট লাগিয়ে নেয়া যাবে :D)

মন্তব্য করুন