লাল আবীরের সূর্য আনো

f089e5fae3b5437e076df1c355728131-07

প্রবল শীতে কষ্টে আছে ফুটপাতের ঐ লোকটি
জড়োসড়ো হয়েই আছে মলিন কেমন মুখটি।
একটি পুরান জামাও কি প্রাপ্য নয় আজ তার
এভাবেই আর কতোটা দিন মানবতার হার?
ফেলফেলিয়ে তাকিয়ে থাকে, কথা ভরা দৃষ্টি
ওদের দেখে কারোর মনে হয় না মায়ার বৃষ্টি?
অগ্রগতির এই যুগে নেই তাদের অধিকার
তাদের বিজয় চুরি করে পকেট ভরে কার?
একটি জামা, একটু আহার এতেই এদের তুষ্টি
তাদের হয়ে তুলবে কে আজ প্রতিবাদের মুষ্ঠি?
বিদ্রোহী আজ ঘুমায় সুখে, কে দিবে হায় ডাক
সূপ্ত তরুণ এবার না হয় একটু তোরা জাগ।
লাল আবীরের সূর্য এনে ভরাও ওদের বুকটি
স্বাধীনতা, বিজয় পেয়ে হাসুক মলিন মুখটি।
সাম্য-ন্যায়ের বাতাস বয়ে মিথ্যা উড়ে যাক
দুঃখ সুখে সবাই সবার আপন হয়েই থাক।

২০.১২.২০১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ
আনোয়ারা, চট্টগ্রাম।

মোট পড়েছেনঃ ৮৯৬জন আজ পড়েছেনঃ ০জন

৪টি মন্তব্য

  1. পৃথিবীর এক প্রান্তে প্রচুর খাবার কিন্ত ক্ষুধা নেই আর এক প্রান্তে প্রচুর ক্ষুধা কিন্ত খাবার নেই। শ্রমজীবি মেহনতি মানুষদের শোষণ করে সভ্যতার অগ্রগতির সুফল চিরকালই ভোগ করে যায় ধনীরা ।

    ভাল লেগেছে কবিতাটি।

মন্তব্য করুন