ভাবছি একটা কবিতা লিখবো,কিন্তু কে পড়বে?কে কোথায়?
ওই যে লোকটি,ঠেলা ঠেলতে ঠেলতে ওভারব্রীজে রোজ উঠে,
নেমে ক্লান্তির ঘাম, ঘাসে ফেলে দিয়ে সন্ধ্যার কাছে এসে,
ভাতের কৈফত নিয়েই আধাঁর নামে,মুষড়ে পড়ে দীর্ঘ নিশ্বাসে ঝিঁঝিঁ পোকা ডেকে যায়,
ওর বুকের স্বরবর্ণ, ধ্বনি বইয়ের পোকা খায়,
ও কি কখনো কবিতার গ্লাসে জল পাই?
তবে কে পড়ে কবিতা?
ভাবছি একটা কবিতা লিখবো,
কিন্তু কে পড়বে? আমি যে কবি হবো!
@ বাড়ি,
তারিখ-২৫/০৭/১৩
সময়-১০ঃ১৪ রাত
মোট পড়েছেনঃ ৭৫৪জন
আজ পড়েছেনঃ ০জন
ওরা কবিতার বিষয়বস্তু হয় , কবিতা পড়ে না জানেও না ।
অতএব কবি হওয়া প্রয়োজনীয় নয় ।
:c
আমি পড়বো আমি
আমি পড়ুম। কবিতা ভাল লাগল
আমিও পড়বো , লিখে ফেলুন , কবি হন 🙂
কবি হওয়া ভালো না , এজন্যই আমি কবি না
ভালো লাগা জানালাম ।