প্রশ্নের জবাব…………।।

এত প্রশ্ন কেন তোমার …?
এত সন্দিহান কেন ওই চোখে ?
জানতে চেয়েছ ভয় পাই কিনা ?
জানতে চেয়েছ ভাল আছি কিনা ?
জানতে চেয়েছ ভালবাসি কিনা ?
হয়তো প্রজাপতি রাঙা পৃথিবী আমি দেখিনি কোনদিন
হয়তো শুনিনি পলায়ন ঘুঘু পাখির নিঃশব্দ গান
নাহয় অদেখাই রয়ে গেল আমার এই অন্তর আত্মা ……।
আমি তো তোমার বুকে দীর্ঘনিঃশ্বাস ছাড়িনি কোনদিন ।।
উদাসী বানের দিকে তাকিয়ে থাকতে থাকতে
চোখে যে কখন সাগরের বন্যা বয়ে গেছে টের পাইনি নিজেই
কি করে বলব আমি তোমাকে ?
নিজেকে মনে হয় গাঁট ছাড়া একটা নিথর দেহ
কোন অনুভুতি নেই, ভাললাগা নেই,
মনে হয় মনুষ্যত্বও নেই।
কংক্রিটের বাগান আমার
নাকি স্বপ্ন ফ্রেমের ছোঁয়া
কোনটা নিবে তুমি আর কোনটায় দিবে ধরা ………………

মোট পড়েছেনঃ ৬০৬জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. হায় প্রেম,আমাদের ব্যাকুল প্রানের প্রেম। সোনেলায় লিখলেন প্রথম।প্রথম লেখাতেই আপনাকে চিনিয়ে দিলেন। ভাল লেগেছে আপু। সোনেলায় স্বাগতম। -{@

    1. সবাই আমাকে স্বাগত জানিয়েছে যেহেতু প্রথম সোনেলাতে লিখলাম তাই bt আপনি কিছু হলেও মন্তব্য করেছেন তার জবাবে বলছি ………। “হ্যাঁ প্রেম আমাদের ব্যাকুল প্রানের প্রেম” এই জিনিসটা ঠিক না থাকলে পৃথিবীর সবকিছুই কেমন এলোমেলো লাগে তাইনা…………i just fun

  2. শুভ সকাল……… -{@
    সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এই ক্ষুদ্র প্রয়াস কে স্বাগত জানানোর জন্য ………
    সত্যি বলতে এতো ভালো আমি লিখতে পারিনা, নিজের একান্ত কিছু অনুভূতির কথা যা মাথায় আসছে লিখে ফেলেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি এই যা ……………

    1. এই প্রশ্ন গুলো কিন্তু প্রশ্ন থেকে প্রশ্ন মানে এক ধরনের উত্তর। সত্যি বলতে কি যে প্রশ্নের কোন উত্তর নেই তার বিপরীতে তো প্রশ্নই এসে যায় তাইনা ………

  3. সবাই কিন্ত আশা করে সবার মন্তব্যের জবাব আলাদা আলাদা ভাবে পেতে।
    প্রতিটি মন্তব্যের নীচে ডান পার্শে ‘ জবাব’ লেখা আছে, ওটাতে ক্লিক করলে জবাবের উইন্ডো আসবে।
    তাতে জবাব লিখে মন্তব্য জমা দিন এ ক্লিক করলেই হয়।

    যদি মোবাইলে ব্রাউজ করেন।তবে UC web browser দিয়ে সোনেলা ব্যবহার করুন।
    লগইন হবার সময় নীচে দেখা যাবে ডেস্কটপ ভার্ষন,ওতিতে ক্লিক করলেই ফুল ভার্ষন পাবেন।

    শুভ ব্লগিং।

    1. সুভ সকাল আপনাকে এতো সুন্দর করে বুঝিয়ে দেবার জন্য ………।।
      আশা করছি এখন থেকে সবার মন্তব্যের জবাব সবাইকে সবার মতো করে দিয়ে যাবো …………।

  4. সোনেলার অঙ্গনে স্বাগতম।
    প্রশ্নের উত্তরে বলছি কংক্রিটের বাগানে টবে গাছ লাগিয়েও ফুলের গন্ধ নেয়া যায়। যে গাছ লাগিয়েছেন এতো আহ্লাদীপনায়, কংক্রিট কেন পাথরের বুক চিরেও ঝর্ণা ছুটে আসবে আর অঝোরে ঝরে পড়বে। পড়বে কি এই যে ঝরছে।

    লিখুন আরোও। (y) -{@

    1. সবাই যে বলে পাথরে ফুল ফোঁটার কথা আদৌ কি পাথরে ফুল ফোটে ?????????
      পাথরের বুক চিরে ঝর্না হয়তো ছুটে আসবে তবে কংক্রিটের বাগানের ফুলের গন্ধ কিন্তু অঝোরেই ঝরে পরবে, প্রবাহিত আর হবে না …………… 🙂

মন্তব্য করুন