মূল লেখায় যান

বর্ষপুর্তিতে তাজ

জিসান শা ইকরামএকান্ত অনুভূতি৬২টি মন্তব্য

তার কিছু ছোট খাটো লেখা বেশ ভালো লাগতো। উচ্ছলতায় পরিপূর্ণ লেখাগুলো। একটু পরিচর্যা পেলে সে অবশ্যই ভালো লিখতে পারবে, এই বিশ্বাস থেকে একদিন তাঁকে বললাম-

* তুই যা লিখেছিস, তা একটু বড় করে লিখতে পারো না?
## বড় করে মানে? এই লেখা বড় করে কিভাবে?
* লেখার ভাব সম্প্রসারণ করবি। যা লিখেছো তা ব্যাখ্যা করবি।
## ওওওওও, বিস্তারিত লেখার কথা বলছেন? কেন দাদা?
* আমাদের একটা সাইট আছে লেখার, সেখানে লিখবি তুই?
## সাইটে লেখা?  আমাকে দিয়ে হবেনা।
* আরে লিখে দেখ তুই, কোন চিন্তা ভাবনার দরকার নাই, যা মনে আসে তাই লিখবি।
##আমি কি পারবো? অন্য লোকে পড়ে হাসবে।
* না হাসবে না।
##আচ্ছা দাদা, দেখি।

এরপর লিখে ফেললো রুমমেট বিড়ম্বনা , লেখাটি ছোট তবে বেশ মজার। লেখায় আমার প্রত্যাশা পুরন করেছে সে। নিজস্ব স্টাইলে লিখে যায় প্রতিটি লেখা।আলাদা একটি ধরন তৈরী করেছে তার লেখায়,যেখানে সে তুলনাহীনা। দিন দিন তার লেখা শানিত হয়েছে। বর্তমানে তার লেখা সে ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছে।

নিজের লেখা, অন্যের লেখা পড়ে মন্তব্য করা, একজন ব্লগারের যতগুলো বৈশিষ্ট আছে তার সবগুলোই তার সবগুলোই  বেশী পরিমাণেই বর্তমান। ব্লগ জমাতে তার জুড়ি মেলা ভার। তার লেখার ধরন এখন অনেকেই অনুকরণ করছে, এমনকি আমিও।

সোনেলা ব্লগে অপরিহার্য হয়ে যাওয়া সেই ব্লগারের সোনেলায় আজ প্রথম বর্ষপূর্তি।
শুভ বর্ষপুর্তি মেহেরী তাজ
-{@

মোট পড়েছেনঃ ৮৭৯জনআজ পড়েছেনঃ ০জন

৬২টি মন্তব্য

  1. শুভ বর্ষপুর্তি বন্দুক ওয়ালী। নতুন নতুন অস্ত্রের কথা, চুরি ডাকাতির কথা লিখতে থাক আমরা প্রাণ ভরে উপভোগ করতে থাকি। যদিও প্রাণের মায়া আছে আমাদের।,,,,,,
    \|/ -{@ (3 😀

  2. মাত্র একবছর!! এই ভূতটাকে তো আমি পিচ্চিবেলা থেকে চিনি। শুধু আপনি কেন জিসান ভাই, এই পিচ্চির লেখা দেখে আমিও কপি করার চেষ্টা করি চুপিচুপি, কিন্তু পারিনা। হিংসাও হয়।
    আমাদের পিচ্চি ভূত তাজ, লাভ ইউ ম্যাক ম্যাক। সোনেলা ছেড়ে কোনদিন গেলে তোর খবর করে দেব, আম্মার মত লাঠি হাতে নিয়ে, বন্দুক দেখিয়েও লাভ হবেনা। অভিনন্দন প্রথম বর্ষ্পূর্তিতে। -{@
    লাভু এত্তো এত্তো (3

    1. আপু ভাগ্যিস পিচ্চি কাল থেকে চেনেন তার আগে থেকে না। :p
      হাহাহা আপনি আমার লেখা কপি করার চেষ্টা করছেন?
      যাক আমার চুরি টা ঢাঁকা পরেছে। 😀
      আমি লেখা লেখি যতদিন করবো সোনেলা ছাড়ার চান্স নাই। আপনাদের সবাই কে ছেড়ে যাবো কোথায় বলেন???
      আপনাকেও এত্তো গুলা লাভু। (3 (3 (3 (3

      1. তুই আবার কি চুরি করলি রে? ;?
        লেখালেখি ছেড়ে দিসনা কখনো, এই একটা জিনিসই থাকবে তোর সাথে সবসময়। আর আমি কিন্তু তোর লেখা সত্যি কপি করি। তোর লেখাগুলো ভাবতে শেখাচ্ছে। ভালো থাকিস পাশে পাশে। (3

  3. এইত সেদিন এলো তাজ,আমাদের সবার নয়নের মনি,সজীবের ওস্তাদ 🙂 একবছর হয়েও গেলো -{@
    কত ধরনের লেখা যে লিখতে পারে!আমি অবাক হয়ে যাই।
    অভিনন্দন,শুভেচ্ছা,ভালোবাসা তাজকে (3 (3 (3

  4. যার হাত ধরে আমি এই ব্লগে এসেছি,যার জন্য আমি আজকে সবার পরিচিত তাজ,তাকে আমার দিনের শুরুতেই ধন্যবাদ জানানো উচিৎ ছিলো। সরি দাদা আমি একটু লেট করে ফেলেছি।
    আপনি না থাকলে এতো গুলা গ্রেট মানুষের উইশ, ভালোবাসার কিছুই আমার পাওয়া হতো না। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙂

  5. ওমা আমাদের পিচ্চি আপুটার বর্ষপূর্তি হয়ে গেলো! স্যরি রে আপু ব্যস্ততার জন্যে আসা হয়নি ব্লগে। অনেক আদর, ভালোবাসা। আরোও অনেক অনেক লেখো। লিখে চলুক তোমার মন প্রতিক্ষণ। নিরন্তর শুভকামনা।
    -{@ (3

  6. ওস্তাদের এক বছর হয়ে গেলো? 🙂 শুভেচ্ছা অভিনন্দন ওস্তাদকে।আমি তো একারণেই ওস্তাদকে ওস্তাদ মেনেছি বহু পূর্ব হতেই। আমি প্রথমেই বুঝেছিলাম ওস্তাদ আসলেই একজন ওস্তাদ 🙂

    ওস্তাদ আপনার জন্য উপহার নিয়ে এসেছি,অপেক্ষা করুন।নেট থাকলে উপহার আজ রাতেই পাবেন -{@

    1. লেখার চেয়ে শুধু মন্তব্য করে উৎসাহ দেয়া অনেক কঠিন
      মন্তব্যকারীকে প্রতিটি লেখা পড়ে মন্তব্য করতে হয়
      একজন লেখক অন্যের লেখা পড়তেও পারেন আবার নাও পারেন
      কিন্তু একজন মন্তব্যকারী সবার লেখা পড়েন এবং দুই এক লাইনের মধ্যে পুরো লেখাকে এনে মন্তব্য করেন।
      তাঁদের জন্য শুভ কামনা -{@

        1. আমাদের এক আপু সেরা মন্তব্য গুলো নিয়ে একটা পোস্ট দিয়েছিল, কাজেই কিছুতো একটা আছেই নাসির ভাইয়া। 🙂
          লেখা পাইনি আপনার, তাই সোনেলায় স্বাগতম টা আপনাকে এখানেই জানিয়ে রাখলাম। আপনাকে সোনেলায় স্বাগতম ভাইয়া -{@

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।