যার ছায়া পড়েছে

যার ছায়া পড়েছে, মনেরও আয়নাতে-
সেকি তুমি নও, ওগো তুমি নও-
10176674

হৃদয়ে আমার সুরেরও আবেশ, ভরিয়ে দিলে গো-
Picture11

সেকি তুমি নও, ওগো তুমি নও-
Picture3

তুমি কী গো ছবি হয়ে থাকবে-
কখনও কী নাম ধরে ডাকবে-
579359_299189160169285_170279896393546_647123_72557543_n

তুমি মোর অন্তর, ক্ষয়ে ক্ষয়ে যেনো যায় না-
Picture4

সেকি তুমি নও, ওগো তুমি নও-
Picture8

চুপি চুপি কেনো তুমি চাও গো-
ধরা যেনো দেয় কোন ডাগর-
s

মন চোর তুমি মোর ,গানে গানে কিছু বল না-
Picture6

সেকি তুমি নও, ওগো তুমি নও-
Picture1

কিছু গান আছে মাঝে মাঝে অজান্তে গুনগুনিয়ে গেয়ে উঠি, গাইতে না পারলে যা হয় আরকি—তারপর দেখা যায় সে গানটা সারাক্ষণই মাথার মাঝে একধরনের তোলপাড় পাকানোতে মত্ত থাকে—মনের মাঝে গানটা নিয়ে এতোটাই তোলপাড় শুরু হয় যে, দেখা যায় ৩/৪দিন ননস্টপ সেই গানটাই গুনগুনাচ্ছি—গুণগুনাতে গুনগুনাতে দেখা যায় গানটার বারোটা/তেরোটা বাজানোর জন্য গানের লাইনগুলো এডিট করে ফেলি নিজের মতো করে—এরপর তোলপাড় তোলা ভালো লাগা যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন দেখা যায় সে গানটা চিৎকার করে ভ্যাঁ ভ্যাঁ করেও গাইছি—এই হচ্ছি আমি, প্রায়শ আমি এভাবেই গান শুনি 🙂

আমার ভ্যাঁ ভ্যাঁ শুনতে চাইলে এখানে ক্লিক করুন।

Picture2

ভালো থাকবেন সবাই, সবসময়…..

(খেয়ালী মেয়ে)

 

মোট পড়েছেনঃ ১,৫৪৮জন আজ পড়েছেনঃ ০জন

৬৮টি মন্তব্য

        1. আপু এখন টেনেও কেউ তুলতে পারবে না। আমার হাতে পায়ে শক্তি নাই। পুরাপুরি ঘোরের মধ্যে আছি। আজ দিনে অন্তত দশ বার শুনেছি আপনার গান।

        2. এখন আর বলে লাভ নাই। মাথা তো আউলায়ে গেছেই।
          আগামী এক সপ্তাহ অন্তত চলবে। এবং লুপ এ।
          অন্য ভালো গান খুজছি রিপ্লেসমেন্টের জন্য পাচ্ছি না। 🙁 ^:^

  1. আপু অসাধারণ এক পোষ্ট হয়েছে।গানের কথার সাথে ছবি মিলিয়ে পোষ্ট দেয়া সহজ কাজ নয়।
    আমাদের পরী আপু আজ আকাশ হতে সোনেলায় নেমে এসে নিজেই গান শুনিয়ে গেলেন 🙂

      1. গান শুনতে শুনতে মুখস্থ করিয়ে ছাড়লেন আপনি।পরী আপুটার এত গম্ভীর হয়ে বসা লাগবে কেন?মুখে একটু হাঁসি দিলে কি এমন হতো? 🙂

    1. বেশ দরদ দিয়ে গেয়েছেন যেন আপনাকেই পুরোটা পেয়েছেন গানটায়! গান এমনই গাইতে হয়। আমিও বুকিং দিতে চাই একটা গানের। আর তখন দেব আরেকটা… এভাবেই চলুক। (y)
      “নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা পথ ভুলে যায়… “। 🙂

        1. আপনার গানটা আবার শুনছি এখন। কেউ যদি কমার্শিয়াল ভ্যালু খোঁজে গানটির তাহলে হবে না। গানটির মজা হলো গানটি আপনি যেন শোনাচ্ছেন সোনেলা আঙ্গিনায় এই পরিবারের সদস্যদের যাদের আপনি অনেক আপন করে ভাবেন বা পান। কাজেই এই গানের মজা আলাদা। ভাল লাগবেই কারণ এতে অনেক ভালবাসাও জড়িয়ে আছে।
          আর আপনি তো মনে হচ্ছে ইমোশনে ভাসছেন কিংবা ডুবে আছেন। গ্রেট। (y)

  2. ছবির সাথে মিলিয়ে গানের কথাগুলো বেশ লাগলো পোষ্টটি। কিন্তু……… আপনার গান শুনে তো ফিদা হয়ে গেলাম। গানটা কিন্তু চমৎকার হয়েছে, এরকম গান আরো চাই। পরের গানটা যেন নীল আকাশের নিচে ছবিরঃ নীল আকাশের নীচে গানটি হয়।

    আর আপনি যেহেতু একটা গান উপহার দিলেন গেয়ে আমাদের, তাই আপনার জন্যঃ
    সীমান্ত উন্মাদের তরফ থেকেঃ
    ও সখিনা গেছোস কিনা
    ভুইলা আমারে, আমি এখন খবর বেচি
    কিনে টেলিভিশন চ্যানেলে। হা হা। :p (নিছক ফান এইটুকু)

    তবে আবারো বলছি গানটা কিন্তু আপনি চমৎকার গেয়েছেন, বহুবার শুনছি, শুনতেই আছি।

      1. ভ্যাঁ ভ্যাঁ কান্না কারা করে বলো তো বাচ্চারা? ওদের কান্না আহ্লাদী।
        তুমি যে আমাদের আহ্লাদী আপু। আরো শুনবো, নইলে আমি কিন্তু চিৎকার করে কাঁদবো ;(

  3. অতি সুন্দর ভাবেই পুরনো দিনের একটি গানকে নতুন করে সামনে আনলেন।সত্যি কন্ঠের সাথে পোষ্টের চমৎকার উপস্থাপনা।এ্যালবাম বের করেছেন?যদি বের করেন সোনেলাকে নিয়ে একটি গান রাখবেন। 🙂 🙂

    1. লীলা আপু আগের একটা পোস্টে বলেছিলাম, “আমি খুব আবেগী একটা মেয়ে, আর আমার মায়ের ভাষ্যমতে, এই আবেগই একদিন আমার জন্য কাল হয়ে দাঁড়াবে”…..আবেগ জিনিসটা আমার সবকিছুতেই কাজ করে…………

      জানি না এই আবেগ কবে আমার পিছু ছাড়বে 🙁
      ধন্যবাদ তোমাকে অনেক -{@

  4. সোনেলায় দেখি পরীর লাইভ গানের প্রগ্রাম
    পরীর নিজের কন্ঠে গান আপলোড করে পোষ্ট দেয়া,সোনেলায় এটি নতুন সংযোজন
    এটি আরো চলুক…………

    মুগ্ধ হয়ে গান শুনলাম ও দেখলাম।

  5. এ কন্ঠ আমার অনেক অনেক চেনা 🙂
    ছায়া ছায়ার ছবিগুলো দেখে আমার মন উদাস হয়ে গেলো, আর এই বালুচুড়ি কন্ঠ, আহা !!
    আরো আরো চাই, আমি পিপাসিত। 🙂

        1. ছবি পাবেই। তোমার ছবি মেলানো বেশ হয়। রেকর্ডটা আছে আমার কাছে। লাগলেই হাত উঠিয়ো। আর তুমি কোন কাননের ফুলের কি হবে? খোলা হাওয়াই সই, এটা অসাম ছিল।

  6. দেরী করে আসায় সুবিধা হচ্ছে, আপনার গানটি অনেকবার শুনে তবেই এসেছি 🙂 কি দারুন কন্ঠ আপু। আমিও এখন নিয়মিত এগানে কদিন ধরে ভ্যাঁ ভ্যাঁ করছি। তবে আমার আশেপাশে যে থাকছে আমাকে থেমে যেতে বলছে বারবার 🙁

  7. আমার কানে তো গান বেজেই যাচ্ছে।
    এমন দারুন পোস্ট সাথে গান!! পাগল করে দিবেন দেখছি!!
    আচ্ছা আমি এখানে এসেছিলাম,জানতে ড্যামিশ ভাইয়ার খোঁজ।এখন নিজেই ফিদা!! :p
    যাহোক পরী আপু,অনেক অনেক অনেক শুভকামনা।
    ঠিক আমার আকাশটার সমান। সবসময় ভাল থাকুন। যার ছায়া মনে পড়েছে।আজীবন তাকে নিয়ে খুব খুব খুউব সুখী হোন।
    আজ পৃথিবীর সব ফুল আপনাকে দিলাম…। -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@

  8. এই পোষ্ট দেয়ার পরে প্রায় একবছর হয়ে গেল। এমন যার সৃষ্টিশীলতা তিনি যদি আর পোষ্ট না দিয়ে আমাদের বঞ্চিত করেন, তাতে আমাদের হতাশা আর কষ্টই বৃদ্ধি পায় আপু। খুব আন্তরিক ভাবে চাচ্ছি আপনি আবার নিয়মিত হোন। -{@

মন্তব্য করুন