হাসতে মানাঃ ব্যাপারটা গুরুতর

11836920_1469979549993472_2179826037781173809_n

আমার এক ফেইসবুক বন্ধুর লেখা এটি।অবিকল কপি করে দিলাম।

ট্রলটা দেখে হাসবেন না প্লিজ…..ঘটনা হাসির হলেও কাহিনী যে সত্য সেটা আজ নিজের চোখে দেখলাম।

ফেবুতো বড় আপুর বেবি হয়েছে তিন দিন আগে….. দুদিন ধরেই ঘ্যানঘ্যান করছে তুই একটু দেখতে আসলি না আমাকে, তোর ভাগ্নী কে।

ঘন্টাখানিক আগে Apollo হসপিটালে দুইজন কে দেখতে এসেছি। এই তিনদিনে দশবার ফোনে আমাকে বলা হয়ে গেছে- তার কন্যা নাকি আমার মত হয়েছে।

কেবিনে ঢুকে দেখি, গোলাপী রং এর মোটুসোটু বেবুটা ঠোঁট ফুলিয়ে কাঁদছে…..এইটা দেখতে নাকি আমার মত…..আইলা  ^:^
আমি যে এত্ত সুন্দর তা তো ঝান্তামই নাহ   :p

বকবক করতে থাকা আপুকে বললাম- বাবু কে খাওয়াচ্ছো না কেন ? ও তো কাঁদছে……
করুন মুখে আপু বললো- এখন তো খাওয়ানো যাবে না….ডাক্তার আসবে রাউন্ড ভিজিটে, ফিডার খাওয়াতে দেখলে ভীষন রেগে যাবে।

আমি তো অবাক- কেন ফিডার খাওয়াবে কেন ? বেবি কে ব্রেষ্টফিডিং করাও না কেন ? তোমার কি কোন প্রবলেম আছে ?

অদুরে পেপার পড়ারত তার হাজবেন্ড কে দেখিয়ে বললো- আমার কোন সমস্যা নেই..সমস্যা কি ওকে জিজ্ঞেস কর…ও খাওয়াতে নিষেধ করেছে।

আমি চোখ বড় বড় করে তাকাতেই ভদ্রলোক সুড়ুৎ করে বাইরে চলে গেল।

আমি কি বলবো…….শিক্ষিত আহাম্মক গুলোকে কি ই বা বলতে পারি ?
ডাক্তার এসে বেবি কে ব্রেষ্টফিডিং করালে, মা আর বেবিদের কি কি উপকার হয় গড়গড় করে বলে গেল……ডাক্তার চলে যেতেই বাচ্চাটার মুখে ফিডার তুলে দিল আল্ট্রামডার্ন প্যারেন্ট।

আল্লাহর এত বড় নিয়ামত থেকে বঞ্চিত বেবিটার জন্য মায়া লাগছিল।
আল্লাহ এদের সুবুদ্ধি দিক।

শিশুর জন্য মায়ের বুকের দুধের বিকল্প নেই।
নবজাতক শিশুর প্রাথমিক অবস্থায় মায়ের বুকের দুধ-ই শ্রেষ্ঠ খাদ্য।

মোট পড়েছেনঃ ১,২৮০জন আজ পড়েছেনঃ ০জন

৩৯টি মন্তব্য

  1. আমি যেন ‘ইত্যাদি’ দেখলাম!

    সেই পুরনো ঢংয়ের ‘ইত্যাদি’, সামাজিক অসঙ্গতি তুলে ধরতে ব্যাঙ্গের আচ্ছাদন…

    হাসবো নাকি গোমড়া মুখো হয়ে থাকবো এই পোস্টের শেষে এসে বুঝতে পারছি না ;?

  2. পড়েই আমার এক বসের কথা মনে পড়ল – আপনার দুলাভাইয়ের মতই ছিল তার চিন্তা ভাবনা। 😀
    ব্রেস্ট ফিডিং বাচ্চার পাশাপাশি মাদের স্বাস্থের জন্যও কিন্তু জরুরী। কিছু লিংক পাঠাচ্ছি, চাইলে আপনার বোন এবং দুলাভাইকে শেয়ার করতে পারেন।
    http://healthland.time.com/2013/06/07/more-breast-feeding-could-save-billions-and-prevent-thousands-of-breast-cancer-cases/
    http://www.babycenter.com/0_how-breastfeeding-benefits-you-and-your-baby_8910.bc
    https://www.healthychildren.org/English/ages-stages/baby/breastfeeding/Pages/Benefits-of-Breastfeeding-for-Mom.aspx
    http://www.babycentre.co.uk/x543044/will-breastfeeding-change-how-my-breasts-look

    ভদ্রলোককে একটু গুগ্লিং করতে বলতে পারেন।

  3. সত্যি বেবিটার জন্য মায়া লাগছে…
    এদের শুভবুদ্ধির উদয় হোক….

    শিশুর জন্য মায়ের বুকের দুধের বিকল্প নেই।
    নবজাতক শিশুর প্রাথমিক অবস্থায় মায়ের বুকের দুধ-ই শ্রেষ্ঠ খাদ্য। (y)

    1. যে মন্তব্য করা প্রয়োজন তা ফেইসবুকে করা যায়,এখানে করা যায়না।এমন পুরুষ গুলান বদ,সন্তানের প্রতি মমত্বের চেয়ে এরা নিজের সুখের কথা ভাবেন বেশী।

  4. মেজাজ টা কনট্রোল করলাম খুব কষ্টে। অশিক্ষিত মা বাবা রাই ভালো যারা রাস্তাঘাটে বাসে যেখানে খুশি লজ্জার মাথা খেয়ে বাচ্চাকে দুধ খাওয়াতে বসে যায়। এসব আল্ট্রামডার্ন গুলো শিক্ষিত না বলে কুশিক্ষিত বলতে চাই।

  5. পোষ্টের মাঝ পর্যন্ত পড়তে পড়তে ধরেই নিয়েছিলাম দোষ সব “স্বামী” নামের লোকটির। কিন্তু শেষ পর্যন্ত সেটি ভুলই প্রমাণিত হল। সিরিয়াসলি! ডাক্তার বলে গেছে, শিক্ষিত (যেহেতু ফেসবুক চালাচ্ছে সেই হিসেবে ধরে নিয়েছি) এবং আধুনিক(হসপিটালের যে নাম বললেন তাতে এটা ছাড়া অন্য কিছু ভাবতে পারলাম না) হবার পরেও যে মা শিশুর মুখে ফিডার তুলে দিচ্ছে তাকে কোন পর্যায়ে রেখে চিন্তা করবো সেটাই ভেবে পেলাম না।

    এদের জন্যে “শুভ বুদ্ধির উদয় হোক” কথাটা বলাও সময়ের অপচয়।

  6. হায়রে বাবুটা। অনেক কষ্ট হচ্ছে বেবীটার জন্যে। এমন এক বাবার ঘরে জন্ম নিলো, আর অধিকাংশ মায়েদের
    দায়িত্ত্ব কেবল সন্তান ধারণ। আর সবকিছুর সিদ্ধান্ত বাবাদেরই।
    মাতৃদুগ্ধের বিকল্প কোনো খাদ্যই হতে পারেনা।
    নাহ আমার খুউব খারাপ লাগছে।

  7. যে ফটো দিয়েছো,তার লেখা পড়ে না হেসে পারা যায়? আপনার বন্ধুকে অবশ্যই এই পোষ্টের লিংক পাঠাবেন।এ কেমন বাবা মা?নিজের বেবীর চেয়ে ফিগার বড় হলো?

  8. এটা আমাদের দেশের খুব কমন ফিচার… এসব ব্যাপার একইসাথে খুব দুঃখজনক ও হাস্যকর… ^:^
    তবে লেখাটি খুবই জনসচেতনতামূলক এবং অ্যাজ ইউজুয়াল সজীব ভাইয়ার হাস্যরসে ভরা…

মন্তব্য করুন