আর কতদিন—১

11753694_1685614538339377_1952046675953308902_n

আর কতদিন
রাগে,ক্ষোভে,আর কতদিন নিলাভ চোখের জল গড়িয়ে পড়বে কালো নর্দমার ঘৃণ্য পিশাচীয় জলে!
আর কতদিন ট্রাকের নিচে গড়িয়ে পড়বে নাবালিকার ছিন্নভিন্ন শরীরের খন্ড বিখন্ড কাটা অংশ!
বাড়ির বাইরে পা রাখতে গিয়ে শিউরে উঠবে না কোনো সরল যুবতির মন!

আর কতদিন
রাতের অন্ধকারে লিফ্ট দেওয়ার নাম করে ধর্ষকদের অত্যাচারে লুটিয়ে পড়বে ধর্ষিতাদের জীবন!
ডিসগাস্টিং বলা অফিসারদের হালকা কফির স্বাদের নেশা মেটাতে পেটের তাড়নায় নিজেকে বাথরুমে মেলে ধরবে মহিলা কর্মচারীদের দেহ!

আর কতদিন
স্ক্যান্ডেলের গোপন ক্যামেরায়
নগ্ন অশ্লিল রূপ মাংগো ফ্রুটি এড এর মত বিলোবে র পুরুষদের যৌনক্ষুধা র ম্যালেরিয়া রোগের কুইনাইন তৈরি করবে!

আর কতদিন,
বর্ষার জলে মেশানো থাকবে ট্রাম,বাস, ট্যাক্সির পোড়া পেট্রোলের ধোঁয়ার গন্ধ!
ফিনাইলের কৃত্রিম পরিস্কারে জগন্নাথের রথের চাকা ফেক ভক্তির টানে আর কতদিন চলবে!

কলকাতা
২৫ জুলাই,২০১৫

মোট পড়েছেনঃ ৬৩৪জন আজ পড়েছেনঃ ০জন

৩৩টি মন্তব্য

  1. আর কতদিন গেলে সত্যিকারেই আমরা মানুষ হয়ে উঠবো?
    আর কতদিন গেলে নিজের ভেতর জেগে থাকা পশুটাকে ঘুম পারাবো?

    কতদিনের হিসেব জানি না, তবে আশা করি একদিন সত্যি হবে এইসব চাওয়া পাওয়া।

    শুভ কামনা আর অনুভূতির প্রকাশে ভালোলাগা জানিয়ে গেলাম 🙂

  2. এমন অবস্থা হতে এই উপমহাদেশের নারীদের মুক্তি নেই মনে হয়।প্রশ্ন গুলো চাবুকের মত বিদ্ধ করছে দিদি।ভালো লিখেছেন।সোনেলায় স্বাগতম -{@

  3. অনুভূতি তীক্ষ্ণ। প্রকাশটা আরো তীক্ষ্ণ হবে একদিন। লিখা চালিয়ে যাবেন আশা করি। সম্মিলিতভাবে প্রশ্নগুলির জবাব আমাদের খুঁজতে হবে।

  4. এসব নিয়ে কোন লিখা পড়লে আপু মনে হয় মানুষ হিসেবে শুধু আমাদের অবয়বটাই আছে, মনুষ্যত্ব নেই।

    অনেক দুঃখ নিয়েই, গুনদার নেক্কাবরের মহাপ্রয়ান থেকে একটা লাইনই বলছিঃ তখন সত্যি মানুষ ছিলাম এখন আছি অল্প।

    আমি এখন বলছিঃ তখন হয়ত মানুষ ছিলাম, এখন শুধু অমানুষ হয়েছি।

  5. অত্যন্ত ভালো লিখেছেন অরুণিমা।
    দেশ আলাদা,তবে মনে হচ্ছে দুই দেশের জন্যই এই লেখা সমান প্রযোজ্য।

    লিখুন নিয়মিত
    স্বাগতম সোনেলায়।

  6. :c :c :c :c

    অসাধারণ লিখেছেন। আপনি ভাবতেও পারবেন না মনের কতোটা গভীর ছুঁয়েছে লেখাটি।

    এ প্রশ্নের উত্তর কোথাও নেই, কে দেবে বলুন?
    তবু লিখুন। হয়তো একদিন উত্তর এসে সামনে দাঁড়াবে। -{@

  7. অরুনিমা কে অনেকদিন থেকে গ্রুপে দেখেছি সোনেলার। তবে পড়া হয়নি লেখা। আলসেমি করে আসলে ছবিগুলো পড়া হয়নি। আজ আপনার লেখা পড়ে বিষ্মিত হলাম। কি ধারালো লেখা। প্রশ্নের উত্তর একদিন নিশ্চয়ই পাওয়া যাবে। সহ্যের সীমা পার হয়ে গেলে সব নারীই একদিন দেবী হয়ে যাবে।
    স্বাগতম সোনেলায় অরুনিমা। -{@

    1. ডায়েরীতে লিখে ফটো তুলে পোষ্ট করেছি গ্রুপে।মোবাইলে বাংলা লেখা সমস্যা আমার জন্য।মাঝে মাঝে পিসি পাই,তখন বাংলা লিখে পোষ্ট দেই। ধন্যবাদ দাদা।

  8. সমস্যা থেকে বের হতে হলে নারী পুরুষ দুই পক্ষের ই পারর্টিসিপেট করতে হবে। তা না হলে সমাধান দুরূহ। নারীর ক্ষমতায়নের পাশাপাশি নারীর মনস্তাত্বিক পরিবরর্তনের দরকার আছে। আছে, নারীর সোসালাইজেশনে পরিবরর্তন আনা। এসবের সাথে নারীর নিজেকেও হাল না ছাড়ার প্রত্যয় থাকতে হবে।
    কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, দিনশেষে ফেয়ার & লাভলির ক্রেতা আমাদের ই বোন, বন্ধু, সহকরর্মী। 🙂

মন্তব্য করুন