মূল লেখায় যান

বরিশালে স্বাগতম/ চলে আসুন

জিসান শা ইকরামভ্রমণ১৫টি মন্তব্য

সাগরঘেঁষা প্রাচীন চন্দ্রদ্বীপ বারবার বর্মি আর পূর্তগিজ জলদস্যুদের অবাধ লুণ্ঠন ক্ষেত্রে পরিণত হওয়ায় শ্রীনগর ( মাধবপাশায় ) চন্দ্রদ্বীপের রাজধানী স্থায়ী ভাবে প্রতিষ্ঠা করেন , চন্দ্রদ্বীপ রাজবংশের কীর্তিমান পুরুষ , রাজা রামচন্দ্র । রাজবাড়ির কিছুই অবশিষ্ট নেই। বেশ কিছু দীঘি যার অধিকাংশই এখন ভড়াট হয়ে গিয়েছে , তা এখন কালের সাক্ষী। রাজবংশের অধিকাংশ সদস্য এবং জমিদারেরা বর্তমানে ভারতে বসবাস করছেন। ১৯৫০ এর দাঙ্গায় জমিদার বাড়িতে কয়েকশত হিন্দুকে হত্যা করা হয় ।
রাজবংশের রাজা শিব নারায়ণের প্রজাবৎসল স্ত্রী রানী দুর্গাবতী ১৭৮০ খ্রিস্টাব্দে বিশাল এক দীঘি খনন করে এখনো অমর হয়ে আছেন। তার নামেই এই দীঘি ” দূর্গা সাগর ” নামে পরিচিত । সাগর দিয়ে এর বিশালত্বকে বুঝানো হয়েছে।

এত বড় দীঘি বরিশাল বিভাগে আর নেই। এটি এখন পর্যটকদের এবং প্রকৃতি প্রেমীদের কাছে একটি সুন্দর স্থান। বিশাল সিমেন্টের প্রশস্ত ঘাটলা , দীঘির মাঝে একটি সুন্দর দ্বীপ , যেখানে শীতকালে অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত থাকে। পাখিদের অভয়ারণ্য এই এলাকা । দীঘির পারে সরু রাস্তা , মাঝে মাঝে বসার বেঞ্চ , ঘন সবুজ বিভিন্ন ধরনের গাছ – আপনাকে দিবে অনাবিল শান্তি। ইচ্ছে করলে আপনি এখানে পিকনিক করতেও পারেন। যারা বরিশালে আসবেন , এই দূর্গা সাগর দেখতে ভুলবেন না। মৎস্য শিকারিরাও এখানে আস্তে পারেন – বিশাল আকৃতির মাছ ধরার জন্য । বছরের কোন এক সময় – টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরার সুযোগ আছে এখানে।

যেভাবে আসবেন এখানে :
বরিশাল থেকে পাবলিক বাসে আসা যায়। নথুল্লাবাদ বাস টারমিনাল থেকে বরিশাল – বানারিপাড়া বাস এ দূর্গা সাগর নামতে হবে। এ ছাড়া মাইক্রো , প্রাইভেট কার , স্কুটার যোগেও আসা যাবে। বরিশাল থেকে মাত্র ২৫ মিনিট থেকে ৪৫ মিনিটের পথ ।

দূর্গা সাগরের কিছু ছবি

মোট পড়েছেনঃ ১১২৪জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. ওরে যাই নাই মানে কত্তো বার গেলাম। 🙂
    এখান থেকে একটু সামনে গেলে বাইতুল আমান মসজিদ। বরিশালের দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি।

    আমার বরিশাল, আমার গর্ব।
    My City, My Pride.

  2. বরিশাল তো গেছি, গেছি কোয়া কাটা পর্যন্ত কিন্তু দুর্গা সাগর দেখা হয়নি। যাবার ইচ্ছা আছে
    মনে হচ্ছে পোস্টে ছবি ছিলো। ছবি দেখা যাচ্ছে না কিন্তু।

  3. বরিশালে যাব অবশ্যই। আপনার বাসাটা আমার খুব পছন্দের। এই পোস্টের ছবিগুলি দেখতে পারলানা বলে আফসোস লাগছে। নেটের সমস্যার কারনে হয়তো!!

    দুর্গা সাগর কি সুন্দর নাম!! অনেক কিছু জানলাম।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।