হাঁটু ভেঙে বসে নতজানু হয়ে
ভালোবাসা চাই যতো
ততোবার তুমি সুকৌশলী
উন্নত, উদ্ধত।
চাওয়ার চাইতে পেয়েছো অনেক
আমি তো সহজলভ্য
আশা-ভালোবাসা ছেঁটে ফেলে
আমি আজ একলব্য।
৪ জুলাই ২০১৫, ধানমন্ডি; ঢাকা
মোট পড়েছেনঃ ৭৬১জন
আজ পড়েছেনঃ ০জন
হাঁটু ভেঙে বসে নতজানু হয়ে
ভালোবাসা চাই যতো
ততোবার তুমি সুকৌশলী
উন্নত, উদ্ধত।
চাওয়ার চাইতে পেয়েছো অনেক
আমি তো সহজলভ্য
আশা-ভালোবাসা ছেঁটে ফেলে
আমি আজ একলব্য।
৪ জুলাই ২০১৫, ধানমন্ডি; ঢাকা
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
অনেকদিন পর লিখলেন। সুন্দর। ভালবাসা দেবার, পাবার চিন্তা না থাকাই ভালো।
ধন্যবাদ। আবার রেগুলার হবো, গত ৬ মাস অফিসিয়াল ঝামেলায় ছিলাম।
নিজেকে সহজলভ্য করে ফেললেই হয়তো একলব্য হতে হয়।
ছোট্ট কিন্তু সুন্দর লেখা। শুভেচ্ছা রইলো। -{@
ধন্যবাদ, অনিকেত নন্দিনী।
একলব্য হলে সমস্যা নেই, তবে গুরুদক্ষিণা দিতে হয় সাধের অঙ্গ দিয়ে দিয়ে।
ধন্যবাদ ব্রাদার, ভালো বলছেন।
কবিতায় (y) + A
ধানমন্ডি-৭ আমার অনেক স্মৃতি আনন্দের।
নীলাঞ্জনা নীলা, কবিতা দিয়েই এই জীবনের যাত্রা শুরু; আমার সব স্মৃতি রয়েছে ভূতের গলিতে। ক্যাম্পাস ছাড়ার পর আজ ১১ বছর ধরে এখানেই আছি।
অনেকদিন পরে সোনেলায় দেখলাম। ভালো আছেন?
কবিতা ভালো লেগেছে।
ধন্যবাদ মেহেরী তাজ, এখন থেকে নিয়মিত দেখবেন।
কাব্য ভাল লেগেছে – দারুন। (y)
কিন্তু, একলব্য ফিলোসোফির এ জামানায় জায়গা কতটুকূ?
ধন্যবাদ অরণ্য, সামান্য হলেও তো জায়গা আছে।
নিশ্চয়ই আছে।
কিছু ব্যাপারে আমার ব্যক্তিগত এলার্জি আছে। আমি দ্রোনকে খুবই ঘৃণা করি বলতে পারেন। এ জামানায় কেউ আর একলব্য হতে চাইবে না। আমি চাইব না। আমি ধরে নিয়েছি এ কোন চিত্তের অভিব্যক্তি মাত্র। সে হিসাবে এ উপমা আমার কাছে অসাধারণ লেগেছে। অসাধারণ। (y)
ছোট্ট কবিতা অনেক ভালো লাগলো (y)
ফিরে আসায় স্বাগতম -{@
ধন্যবাদ, খেয়ালী মেয়ে।