মূল লেখায় যান

ব্লগিং এর ধরন পরিবর্তন করবো ভাবছি

প্রায় সবার পোষ্ট পড়ি আমি।যারা আমার এবং অন্যান্য ব্লগারের পোষ্ট পড়েন না তাদের পোষ্টও।পড়ে হালকা ভাবে মন্তব্যও করি।মন্তব্য করে তাঁদের আর কষ্ট দেবনা ভাবছি।তারা কষ্ট করে জবাব দেন,তাঁদেরকে আর কষ্ট দিতে চাচ্ছিনা।এখন হতে আমি কেবল আমার লেখা পড়ে যারা মন্তব্য করবেন কেবল মাত্র মন্তব্যের জবাব দেব।

তবে এর ব্যাতিক্রম হলেও হতে পারে। আমার লেখা কেউ পড়ছেন কিনা,কি মন্তব্য করবেন তা আমি আগেই জেনে যাই সবার ল্যাপটপের স্কিনের উল্টো দিকে দাঁড়িয়ে 🙂
11109257_648360998602315_1930101969577462172_n

আমার লেখায় শত ব্যস্ততার মাঝেও যখনই সময় এবং সুযোগ পাবেন,তা যদি গাড়ি ড্রাইভ করার সময়ও হয়,তারপরেও শুন্য শুন্যালয় আপু মন্তব্য করবেনই।জানি আমি,তাই তাঁর লেখায়ও পড়বো আমি।
11102772_648360765269005_4752247477486419146_n

আর আমাদের লীলাবতী আপু আছেনা!যিনি খুব রাগ করেন নাকি ইনবক্স এ মেসেজ দিলে।ভাইরাস চলে আসে নাকি আবার,ভাইরাস আক্রমনে নিজে সর্দি জ্বর অথবা ল্যাপটপ আক্রান্ত হবার ভয়ে আজকাল অন লাইনে কম কম  আসেন।তারপরেও আমার পোষ্টে উনি আসবেন এমন প্রটেকশন নিয়ে হলেও।আপুর লেখাও পড়বো আমি 🙂
10628492_648360978602317_1531017863000550760_n

আমাদের সবার প্রিয় পরী আপু।আমাকে পোলাপাইন বলে 🙁 আমি যে বড় এ কথা তাঁর বিশ্বাসই হয় না 🙁 আপুর বুদ্ধু আপুর চিঠি পাক বা না পাক,আমি পোষ্ট দিলে ঠিকই তিনি আমার পোষ্টে আসবেন।তার লেখায়ও পড়বো আমি।
angel-laptop-mouse-keyboard-300x300

খসড়া ভাইয়াকে কেন জানি ভয় পাই খুব।মাঝে মাঝে লাঠি নিয়ে মন্তব্য করেন উনি।পোষ্ট দিয়ে আল্লাহ আল্লাহ করতে থাকি।কি জানি আবার ধমক খাই কিনা।ইদানিং খসড়া ভাইয়া আপু হয়ে গিয়েছেন,কাউকে লাঠি নিয়ে তাড়া করেন না।এই পোষ্ট  দেখে রাগে আপু
( ভাইয়ার মেজাজ নিয়ে ) নিজের ল্যাপটপ ভেঙ্গে না ফেলেন 🙁 খসড়া আপুর পোষ্ট ও পড়বো।
10410676_648360868602328_7247495320691885077_n

সোনেলার ভাইয়া ব্লগারদের সবার গাড়ি নষ্ট হয়ে গিয়েছে।খুব শ্লো প্রায় সব ভাইয়ারা। তারপরেও প্রানের টানে ভাইয়ারাও আসেন,গাড়ি নষ্ট তাতে কি? বিকল্প যানবাহন তো আছেই 🙂 আমার পোষ্ট পড়ার জন্য আসবেনই ওনারা কয়েকজন।যারা আসবেন আমার ব্লগে তাঁদের পোষ্টও পড়বো। নাম দিলাম না ইচ্ছে করে,মাইর একটাও মাটিতে পরবেনা তাহলে 😛
10956587_648360791935669_5799306272469895125_n
11095402_648360931935655_5873765057233262967_n

ওস্তাদের মাইর শেষ রাতে।এজন্য সবার শেষে ওস্তাদের নাম দিলাম। আমার ওস্তাদ তাজ আপু।শিষ্যের পোষ্টে তিনি আসবেনই।আমিও যাবো তাঁর লেখা পড়তে।তাঁর রুমমেটদের ভুতের ভয় দেখিয়ে ঘুম হাড়াম করে দিলেও আমাকে খুবই শ্নেহ করেন ওস্তাদ 🙂
10953929_648458815259200_4951251921095947552_n

এখানে যাদের নাম লিখেছি,এর বাইরেও অনেকেই আমার প্রিয় ভাইয়া,আপু ব্লগার আছেন।
এই পোষ্টে নাম না দেখে রাগ না করে অপেক্ষা করুন, এরপরে আপনাদের নিয়ে অন্য কোন পোষ্টের জন্য।সবুরে মেওয়া ফলে 🙂
শুভ ব্লগিং।

মোট পড়েছেনঃ ৯৭০জনআজ পড়েছেনঃ ০জন

৭৮টি মন্তব্য

      1. আপনি না এসে পারবেনই না,আমি আপনার ব্লগে গিয়ে এমন জ্বালাতন করবো যে আসতে বাধ্য হবেন 🙂
        আপু পরের পোষ্ট দেখবেন।পোষ্টের প্রসঙ্গ বলা যাবে না 😛

  1. গত 1 বছর 8 মাস ধরে এই প্ল্যান কইরা আসতেছি, কোনই লাভ নাই। আমার মতো যাদের জ্ঞ্যান কম তাদের অন্যের পোস্ট পড়া চাইই চাই, নইলে জ্ঞ্যান আহরণ কোথা থেকে হবে? আর আপনার মতো যারা বেশি জ্ঞানী আর প্রতিভাবান তাদের জ্ঞান আহরণ একটা নেশা, আরো চাই, আরো চাই। তাই অন্যের পোস্টে না গিয়ে উপায় নেই।
    ভাইরে, ছবি কোথা থেকে কালেক্ট করেন একটু বলেন আমারে। লীলাবতী দির ছবি দেইখা হাসতে হাসতে হাঁসফাঁস অবস্থা। আমারে আবার না ভাইরাস ধরে!! আর আমার গাড়ি ক্যাম্নে চলে? সোনেলায় কি গাড়ি রেগুলেটর সিস্টেম চালু হইছে নি?

    1. অন্যের পোষ্ট পড়বো নিশব্দে।মন্তব্যের জবাব দিতে তাঁদের কষ্ট হতে পারে।একারনে মন্তব্য করবো না।
      ছবি তো গুগল মামা সাপ্লাই দেয় 🙂 লীলাবতী দি এমন করেই নাকি ল্যাপটপ চালান 🙂 একটি হাফ স্যুয়েটারকে ভাইরাস প্রটেক্টর হিসেবে ব্যাবহার করে দেখুন আপু 🙂 আপনার গাড়ি প্রগ্রামে চলে তা আমি জানি।কম্পিউটার নিয়ন্ত্রিত গাড়ি 🙂

      1. কম্পিউটার নিয়ন্ত্রিত তাতো দেখতেই পাচ্ছি। আপনাকে মন্তব্য করতে গিয়ে আমার উপর যাবার পথটা ক্লিয়ার কইরা দিয়েছেন দেখতে পাচ্ছি। গাঁধার পিঠে চড়া ভাইয়াদের নাম জানতে আমি সহ পুরো জাতী আগ্রহী।

  2. সজীব ভাইয়ারে এত্ত বুদ্ধি কেমনে হইল তোমার?আমি যে একটু খুতখুতে স্বভাবের কিভাবে জানলে তুমি?আমার ফটো দেখে আমিতো টাস্কি খেলাম ভাইয়া।আমি তো এমন প্রটেকশনই চাই:)খসড়া আপু দেখলে তোমার খপর আছে:P আমিও এমন চিন্তা করবো আজ থেকে।আমার লেখায় যিনি আসবেন,তার লেখায় আমি যাব।
    পুরুষ ব্লগারদের নাম ঝাতি জানতে চায়:)

    1. লেখা দেখেই বুঝে যাই কে কেমন স্বভাবের।আমার এমন পাওয়ার আছে 😛 খসড়া ভাইয়ার মেজাজ মর্জি বুঝা যায় না,কখন যে এসে ঘাড় চেপে ধরে এ আতংকে থাকি।পুরুষ ব্লগারদের নাম প্রকাশ করলে আমার খপর আছে 🙂

  3. নানা কারণে নিয়মিত থাকতে পারি না ব্লগে। সেজন্য এহেন খোঁচামারা পোস্ট। ;( ;( ;(
    আমি এর তীব্র নিন্দা জানাই। আশা করছি, বাকি সোনেলা সদস্যরা আমার সাথে এর বিরুদ্ধে আন্দোলনে নামবে। কাল থেকেই জোরালো হরতাল কর্মসূচি পালনের জন্য আহ্বান জানাচ্ছি। সোনেলাকর্মীদের কাল থেকেই ফিল্ডে দেখবো বলে আশা করছি…

    1. আমিও আছি আপু।
      সজীব ভাইয়ের এ হেন পোস্টের তীব্র প্রতিবাদ জানাই। 😛
      ওনার লেখা পড়ে হেসে লুটোপুটি খেয়ে কয়েকবার চেয়ার থেকে পড়ার উপক্রম হয়েছে,হাসতে হাসতে কত কষ্ট করে তবু মন্তব্য করেছি,তাও কিনা উনি ভুলে গেলেন?
      এমন সজীব ভাই কি আমরা চেয়েছিলাম??!!

  4. ইশশশশশ আবারো সাংঘাতিক টাইপের পোস্ট…সে পোস্টের ভেতর আবার দেখি আমিও আছি…সবার ছবিগুলা কত্তো সুন্দর, আর আমার ছবিটা কেমন তামা টাইপের…
    আপনার যে কত্তো বুদ্ধি?..একমাত্র উপরওয়ালাই জানে… আপনার পোস্ট পড়লেই আমার মনে হয় যে, আপনার মাথাটা গোবরে ভর্তি…তা না হলে আমাদের মাথায় এসব জিনিস আসে না ক্যান?…বেশ কিছুদিন আগে লীলাবতী আপুরেও বলছিলাম যে, পোলাটার মাথা গোবরে ভর্তি…তাইতো এমন সব পোস্টের জন্ম দেয়…..
    এবার আপনে একটু কন দেহি, কেমনে ঘুমান মাথার ভিতর এত্তো এত্তো গোবর নিয়া?…

    এবার আসি আরো একটা মূলকথায়- সজীব বাবু আপনার না আমাদেরকে কিছু আইডিয়া দেওয়ার কথা ছিলো?…
    বহুত দিন কেটে গেলো কেউ কথা রাখে না,
    পিচ্চি সজীবও কথা রাখে নাই,
    আমাকে কেউ আইডিয়া দেয় নাই…
    মানুষজন এত্তো এত্তোগুলা খারাপ…

    1. কত কষ্ট করে একটি সোনার ছবি আনলাম,আর আপনি বলে তামা 🙁 এ দুঃখ কোথায় রাখি 🙁 আমার মাথা একটি মাঠের মত এখানে বুদ্ধির চাষ হয় 😛 আইডিয়া দেব আপু।আমি কথা রাখি।আবার আমাকে পিচ্চি বলে 🙁

      1. ওওওওও মাগো এটা সোনার ছবি?????????:O
        আমিতো ভাবছি তামা, দুঃখ কইরেন না, আমি সরি…………..

        হুমমম আপনার মাথা একটা মাঠের মতো যেখানে গরু এসে গোবর রেখে যায়, আর সে গোবর দিয়ে বুদ্ধির চাষ হয়, আমার ধারনা এক্কেরে মিলে গেছে…

        কথা রাখেন-তাও আবার আপনি?…কি আর কমু, থাকককক

        1. আচ্ছা আচ্ছা আইডিয়া দিচ্ছি, হিজাব/বোরকা নিয়ে একজন হুজুর আর তার ছাত্রকে নিয়ে ফান পোষ্ট লিখুন।নারীদের দেখলেই এই ছাত্রের রোজা ভেঙ্গে যায়,বোরকা পরলেও যায়,না পড়লেও যায়।দেখি পারেন কিনা 😛 না পারলে আমিই দেবো।

  5. ভাগ্যিস আমি নেই। এক এক জনের ছবি দেখে তো হাসতে হাসতে শেষ। লীলাবতী আপু’র ছবি সবচাইতে বেশি মনে ধরছে। খসড়া ভাইয়াকে নতুনভাবে আপু হিসেবে পেয়ে ভাল লাগছে ।

  6. মুখে আমার হাসি লেগে আছে। আমি এই কেমিস্ট্রি খুব পছন্দ করি।
    আমার একটু মুড চেঞ্জ হচ্ছে। (y)
    খারাপ ভাল যাই হোক আমার চাই স্পষ্ট উচ্চারন।
    তা আপনার ভাবনায় আছে।
    ভাল থাকবেন।

  7. এমন তারছেঁরা পোস্টের খোঁচায় দেখি সব হেভীওয়েট সোনেলাব্লগাররা হাজিরা দিয়েছে!!

    ভাপরে!! শুন্যাপু কমেন্ট পড়ে হাসতেই আছি তো হাসতেই আছিঃ “আমার মতো যাদের জ্ঞ্যান কম তাদের অন্যের পোস্ট পড়া চাইই চাই, নইলে জ্ঞ্যান আহরণ কোথা থেকে হবে?” :D)

    আমি ব্লগ চিনতে এসে যে কয়জনের উৎসাহ শুরুতেই পেয়েছি তাঁদের একজন আপনি এইটাও সত্যি…

    অতএব দেরিতে হলেও হাজিরা দিলাম গুরুদের দেখে নিতে 😀

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।