বছর দশেক পর, এমনি এক মেঘমন্দ্র বিকেলে
তুমি এসে সময়ের ধূলো ঝেড়ে সামনে দাঁড়ালে –
মনে পরে যাবে সব, ভুলে যাওয়া কবিতা মুছে যাওয়া ছবি,
বিস্মৃতির অতলান্ত থেকে আসবে বকুল ঘ্রাণ
বিস্মিত চোখে দুজনেই তাকাবো পুরনো আমাদের দিকে ;
ততদিনে অভিমান লোনাজলে ধুয়ে ধুয়ে ফিকে।
বছর দশেক পর,
এমনি এক অবেলায়, এমনি সঘন দেয়ার দিনে
পৃষ্ঠার পর পৃষ্ঠা উলটে যাবে জীবনের খেরোখাতার,
ঠিক জানি, দুজনেরই চোখের কোনে চিকচিকে জল –
বছর দশেক পরে যদি দেখা হয় তোমার আমার।
– জানি, যে যায় সে যায় একেবারে – তবুও ….
মোট পড়েছেনঃ ৯২০জন
আজ পড়েছেনঃ ০জন

বড় কষ্টের লেখা ………
যে যায় সে একবারেই যায়…… তবু আশা,স্বপ্ন থেকেই যায়।
তবু আশা স্বপ্ন থেকেই যায়। হুদাই দাদা , কোন দরকারই ছিলোনা থাকার
বুকে বয়ে চলে হু হু বাতাস 🙁
– এইখানে সব চুপচাপ ,সময় ভঙ্গুর এবং স্থির ।
যে যায়, সে একবারে যেতে পারেনা কখনো, দেখা হয়ে যাবেই একদিন, শুধু চিকচিকে জল হয়তো থাকবেনা।
লেখার সাথে ছবিটার দারুন মিল রয়েছে।
ধইন্যা শুন্য
জানি, যে যায় সে যায় একেবারে – তবুও ….
আশা থেকে যায় আবারও হবে দেখা কোন এক সন্ধিক্ষণে।
হবেনা , হতে নাই
নাহ্, এত্তদিন অপেক্ষা করা যাবে না।
অপেক্ষা ছাড়া আর কিছু করারও নাই আসলে 🙂
এমন অবস্থা ভাবতে পারিনা ভাইয়া।কারো থেকে দূরে যাইনি এখনো,তাই ভাবনায় আসেনা।
না যান যেন কখনো লীলাবতী 🙂
মন খারাপ হয়ে গেল… 🙁
মন খারাপ করিয়ে দেবার জন্য আপনার সাথে আড়ি…
আমার সাথে আড়ি 🙂 আচ্ছা আমারও তাইলে আমার সাথে আড়ি ওকে ?
এমন কেন হয়? কাছের মানুষ কেন দুরে যায়?
জানিনা স্বপ্ন, সত্যিই জানিনা