অন্ধ ছন্দের মন্দ সাঁজ
-মন্মথ মাসঊদ্
নকল শিকল তোমার, বারবার হেরে, পড়েছি।
কষ্টের অবশিষ্ট তোমার, বারবার খুঁজে, গুঁজেছি।
নীরবতার কথা আমার, সবার কানে, শুনেছি।
বন্য চিহ্ন আমার, সবার পানে, ছিনেছি।
বেতালে তালি তোমায়, মানায় না, মানাবে না।
তিক্ত ব্যক্তি তোমায়, ভালোবাসায় না, ভালোবাসে না।
মরুর তরু আমায়, কাঁদায় না, মানা।
আমি তুমি আমায়, তোমায় সাঁধে না, বাঁধে না।
(চৈত্র ১৬, ১৪২১)
মোট পড়েছেনঃ ৬৯৯জন
আজ পড়েছেনঃ ০জন
উপরে এত ফাঁকা কেন !!! ভাল হয়েছে তবে আরো লিখতে থাকুন
আসলে ফাঁকা না, ভুলে ফাঁকা হয়েছে…
ভালো লিখেছেন 🙂
ধন্যবাদ
শিরোনামটা বেশ সুন্দর, মনে ধরেছে।
ধন্যবাদ..
🙂
পড়তে মজা লাগলেও বুঝিনি ঠিকমতো।
সবকিছুই যে বুঝতে হবে তা কিন্তু নয়..