ব্লগ কিংবা অনলাইনে কোথাও নিজের পরিচয়ে কিংবা পরিচয় গোপন রেখে কোন ধরণের প্রোফাইল তৈরির পূর্বে-

  • পরিবারের সকলের কাছে ক্ষমা চেয়ে নিন, কারণ পরবর্তীতে এইটা চাওয়ার মত সময় পাবেন বলে মনে হয় না।
  • কাছাকাছি কোন হসপিটাল থাকলে নিজের পরিচয় ছবি সহকারে জমা দিয়ে আসুন, যাতে আপনাকে অবচেতন কিংবা মৃত অবস্থায় সনাক্ত করতে সুবিধা হয়।
  • প্রেমিক/প্রেমিকা থাকলে তৎক্ষণাৎ ব্রেকআপ করে নিন। (নয়তো আপনার কারণে তার কপালেও কোপ পড়তে পারে)
  • নিজের ঘাড়ের পূর্ণ সাইজের লৌহ কিংবা তৎসম পর্যায়ের কোন ধাতু দিয়ে একটা ব্রেস তৈরি করুন, এবং বাড়ি থেকে বের হবার সময় অবশ্যই তাহা পরিধান করিয়া বের হবেন।
  • অনলাইনে কেউ “শালা” বলিয়া সম্বোধন করিলে অবশ্যই তাকে “দুলাভাই” বলিয়া খাতির করিবার মনমানষিকতা তৈরি করিতে হইবে, এর বিপরীত কোন চিন্তা অবশ্যই করা যাইবে না।
  • এলাকার গোরস্থানে একটা বুকিং দিয়ে রাখবেন, কবর খোদক এবং জানাজার ইমামের সহিত যোগাযোগ রাখিবেন নিয়মিত।

 

আরও কিছু টুকিটাকি ব্যাপার আছে, এই মুহূর্তে তাহা মনে পরছে না। পড়া মাত্রই সংযুক্তি আকারে যুক্ত করা হইবে।

 

 

৭৪৫জন ৭৪৩জন

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য