বৃষ্টি, বসন্ত ও প্রেম

থোকা থোকা বৃষ্টি ফুটে আছে

গাছের ডালে-ডালে, আকাশের

ঝুলবারান্দায়! শিরশির বাতাসে

প্রথম প্রেমের ছোঁয়ায় কেঁপে

ওঠার শিহরণ! গলির মোড়ে

ভীড় করা বর্ষনেরা গাইছে

রিমঝিম স্নিগ্ধতার তরল সুরে!

 

বসন্তের ফুলেরা নিয়েছে

কিশোরী প্রেমিকার সলাজ

রঙ্গীন সাজ!

 

বৃষ্টি ও বসন্তের তুমুল প্রেম

হোক তবে আজ!

মোট পড়েছেনঃ ২,৬৬০জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. বসন্তের ফুলেরা নিয়েছে
    কিশোরী প্রেমিকার সলাজ
    রঙ্গীন সাজ!

    বৃষ্টি ও বসন্তের তুমুল প্রেম
    হোক তবে আজ!

    Darun! Onek onek valolaga, balok belar premer moto…

    1. আজকে বাড়ী ফেরার সময় দেখলাম শিমুল ফুলের ডগায় বৃষ্টির অনেকগুলো ফোঁটা জমে আছে! মনে হলো, গাছের ডালে শিমুল নয়, যেন রক্তলাল বৃষ্টি ফুটে আছে! 🙂

মন্তব্য করুন