গোলাপ যখন ফোটে,
কত সুন্দর মনে হয়
কত সুন্দর তার গন্ধ,
কত সুন্দর তার পাপড়িসকল, কত সৃংখল ।
তার সেই সৌন্দর্য একদিন থাকেনা,
থাকেনা তার সুন্দর গন্ধ
পাপড়িগুলো ঝড়ে যায়
আর মাটিতে লুটিয়ে পড়ে
তখন সে হয়ে যায় ময়লা আবর্জনার মত।
আর আমিতো এক সামান্য মানুষ মাত্র
আমার গোলাপের মত না আছে সৌন্দর্য,
না আছে সুন্দর গন্ধ
গোলাপের পাপড়ির মত আমি নই সৃংখল।
আমিতো অনেক আগেই ঝরে গেছি,
হয়ে গেছি ময়লা আবর্জনার মত।
যখন তুমি চলে গেলে,
সেই দিন ছিল আমার মনের গোলাপের শেষ অধ্যায়।
এ গোলাপ আর ফুটবে না,
যদি তুমি ফিরে না আসো।
তুমি শুনে রাখ,
আমি একটি নতুন গোলাপ ফোটাতে চাই
অপেক্ষায় রইলাম, তুমি আসবে আমার মনের বাগানে
ফোটাতে একটি নতুন গোলাপ ফুল।।
মোট পড়েছেনঃ ৭৭৪জন
আজ পড়েছেনঃ ০জন
যিনি এত সুন্দর কবিতা লেখেন,তিনি সামান্য মানুষ হবেন কেন?কেন হবেন অসুন্দর? (y)
ধন্যবাদ ভাইয়া।
গোলাপে কাঁটা থাকে কিন্তু।
কিন্তু এই গোলাপে দেখি কাটাও ছিল না। যাক, কাটা থাকলে আবার কোন বিপদ হতে পারত।
আমরাও চাই গোলাপ ফুটে চারদিকে সৌরভ ছড়িয়ে দিক–তাই দোয়া করি আপনার তুমি যেন তাড়াতাড়ি ফিরে আসে 🙂
অনেক ধন্যবাদ আপনাকে।
অপেক্ষার অবসান হোক
ফুটুক নতুন গোলাম………
ধন্যবাদ।
ভাল লাগল।