ভালোবাসা আসে একবারই

কলেজের প্রথম দিন। সবার পরিচিতি পর্ব। এক একজন টিচার আসে। নাম ধরে ডাকে। আমরা একজন একজন “ইয়েস স্যার” বলে দাঁড়াই। বারবারই চোখ আটকে যায় এক সুদর্শনের দিকে। দেখতে ঠিক যেন সিনেমা’র হিরো ! মেয়েরা এক দিকে, ছেলেরা আরেকদিকে বসে। আমরা মুখোমুখি সবাইকে দেখতে পাই। বরাবরই হিরো বসে পিছনের বেঞ্চিতে। অনেকের ঘাড়, মাথা’র ফাঁক ফোঁকর গলিয়ে দৃষ্টি গিয়ে বিঁধে হিরো’র দিকে। কারনে অকারনে। কোন এক অদৃশ্য কারনে বারংবারই আমরা চোখাচোখি হই। ভেতরে ভেতরে প্রলয় বইতে থাকে। সেই প্রলয়ে ঘুরপাক খেতে খেতে অতলে হারাই। ভালোলাগা’র দুর্দান্ত এক অনুভূতি…

নায়কের নাম “কমল”। মাস খানেক বাদে কোচিং থেকে ফেরার পথে নায়কের পক্ষ হয়ে তাঁর ঘনিষ্ঠ দু’জন বন্ধু জানায়, কমল তোমাকে ভালোবাসে। আমি খুশীতে আত্মহারা। হৃদয় নেচে উঠে। চোখে মুখে উজ্জ্বল দ্যুতি খেলে যায়। নির্ঘুম রাত কাটে। ছাদের পড়ার রুমটিতে ক’দিন বিকেলে রোমান্টিক সব গান বাজতে থাকে। গুন্‌গুন্‌ করে গাইতে থাকি। পৃথিবীটাকে অসাধারন রকমের সুন্দর মনে হতে থাকে।

এক সপ্তাহ পর কমল আবারও তাঁর দু’জন বন্ধুকে পাঠায় মতামত জান্‌তে। এবার একটু ভাবনায় পরে যাই। সাতপাঁচ চিন্তা ঘুরপাক খেতে থাকে। চিন্তাগুলোর মাঝে ঘুরপাক খেতে খেতে আবারও তলিয়ে যেতে থাকি অদ্ভুত এক বিষণ্ণতার অতলে। কেবলই মনে হতে থাকে… “ইস্‌ কমল’টা কেন যে অন্য ধর্মের হলো !” নেচে উঠা হৃদয় চূর্ণবিচূর্ণ হলো। সেই আহত হৃদয় নিয়ে দুখী দুখী মুখ করে ক’দিন বিকেলে ছাদে বিক্ষিপ্ত ভাবে হেঁটে বেড়াই। পড়ার রুম থেকে বিরহের গান ভেসে আসে। বেঁচে থাকাটাকে অনাবশ্যক, অহেতুক মনে হয়…

বছর না ঘুরতেই ব্যবসাপাতি গুটিয়ে কমল’রা সপরিবারে ইন্ডিয়া চলে যায়। শুনেছি সে কোলকাতায় অভিনয় করে…

এটি ছিল নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বয়ে যাওয়া জীবনের নিতান্তই এক ভালোলাগা’র গল্প।

## জীবনে ভালোলাগা আসে একাধিকবার। তবে, ভালোবাসা একবারই। সত্যিকারের ভালোবাসা কখনো ধনী-গরীব, হিন্দু-মুসলমান বাছ বিচার করে না।

শুভ হোক ভালোবাসা দিবস।
শুভকামনা সকলকে…

 

মোট পড়েছেনঃ ১,১১৬জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

    1. সত্যিকারের ভালোবাসা অর্থাৎ ভাঙচুর আর ওলটপালট করা ভালোবাসা একবারই আসে জীবনে। তবে আপনার কমেন্ট পড়ে মনে হচ্ছে আপনি একেবারেই বারো কি তেরো 🙂

  1. এই টুকু আরো একটু বড় করুন না প্লিজ -{@ ধর্মের বিচারে ভালবাসা হয় না যদি তাই হয় সেখানে প্রকৃত ভালবাসা ছিল না -{@

    1. এই গল্প এর চেয়ে আর বড় হয়নি। সত্যিকারের ভাঙচুর টাইপের ভালোবাসা অবশ্যই ধর্ম মানে না। যেহেতু এটি সুনামি’র পর্যায়ে যায়নি, সেহেতু এটি ছিল নিছক ভালোলাগা। এমন ভালোলাগা জীবনে আসে একাধিকবার। 🙂

    1. ম্যাডামের প্রেমে পরা… সেটা ছিল শ্রদ্ধা আর সম্মানের সাথে প্রেমে পরা । এই প্রেম তো সেই প্রেম হতে পারে না। যদি হয়, তবে তা হুমায়ুন-শাওন টাইপের অসম প্রেম হবে হয়তো !! 🙂

    1. জীবনে প্রেম আসে একাধিকবার। তবে সত্যিকারের ভালোবাসা একবারই। আর সেই ভালবাসা কখনো ধনী গরিব, হিন্দু মুসলমান বাছ বিচার করে না।

  2. ভালবাসা যদি চালিয়ে যেতেন আর তার ভালবাসা যদি সত্যি হোত তবে সে ধর্মান্তরিত অতে রাজী হতেও পারত। আলোচনা করা উচিত ছিল/

  3. এটি ছিল ক্ষণিকের ভালোলাগা। নইলে হিন্দু মুসলমান বিষয়টি মাথায় আসতো বলে মনে হয় না। হয়ে যেতো ভাঙচুর টাইপের এক প্রেমের গল্প। 😀

মন্তব্য করুন