
ছন্দ নিয়ে দ্বন্দ্বে আছি
দীল ভরেনা দীল;
ছন্দ কী তা কেমনে বুঝি
নাম কি অন্ত্যমিল?
হাটার ছন্দ নাচের তাল
ভাল্লাগে হই বেসামাল;
কুচকাওয়াজের কী বাহার?
ছন্দ তো নয় মন্দ কিছু
দ্বন্দ্ব তবু লয় যে পিছু
দ্বন্দ্ব জমেই হয় পাহাড়!
গানের ছন্দে ঘুম যে পায়
নারীর হাঁটন মন নাচায়;
বিষ্টি পড়ে টাপুর-টুপুর
ভাল্লাগে যে নাচের নুপুর!
তালে তালে মন ভরে যায়
দীল ভরে যায় দীল–
একেই নাকি ছন্দ বলে
এ নয় অন্ত্যমিল?
মোট পড়েছেনঃ ৭৯৫জন
আজ পড়েছেনঃ ০জন

বাহ!!!!ছন্দতো দারুন মিলিয়েছেন (y)
ঠিক বলেছেন-ছন্দ মিলিয়েই লিখেছি; ভাল্লাগায় অশেষ শুভেচ্ছা
খুব সুন্দর করিয়া ছন্দ তুলিতে সামর্থ্যবান হইয়াছেন। আপনার জন্য রহিল শুভ কামনা।
আপনার কথায় প্রীত হইলাম। -{@ -{@
আরে বাহ
ছবির সাথে ছন্দ
আপনি কি একে অন্তমিল বলায় অস্বিকার করেন?
আমি অন্তমিল বলবো একে। কেননা আর্কাইভ এ মিলে গেছে
-{@ -{@ -{@ -{@ অনেক ধন্যবাদ
ছন্দ কাব্য সবসময়ই মজার। কাব্যে অনেক অনেক ভালোলাগা। শুভকামনা জানিবেন নিরন্তর
ভাল্লাগায় অনেক শুভেচ্ছা
দারুন লিখেছেন।
খুব খুশি হলাম ভাল্লাগায়