কতটা ঘুমের ট্যাবলেট খেলে আর জাগবো না আর আমি
অথবা কতগুলো ইয়াবা খেলে টানা দশ দিন দশ রাত জেগে থাকা যাবে?
শুনেছি দশ দিন না ঘুমালে মানুষ মারা যায়
আমি হিসাব করে যাচ্ছি ঠিকই ,
ইয়াবা কিংবা মাইলামের পরিমাণ মেলাত পারিনি।
ভারীবর্ষণ যখন হয় তখন আকাশ পানে তাকাই
কামনা করি একটা ঠাডা পড়ুক আমার দেহে ,
আমি শক্ত হয়ে দাড়িয়ে থাকবোঁ
অঙ্গার হবে দেহ।
শুধু প্রাণ পাখি থাকবেনা আর।
ঝড়ো বাতাসে গ্রামের মেঠোপথে হাটি
যদি কোনো উড়ন্ত টিন আমায় দু ভাগ করে দেয়
কিংবা কোনো গাছ ভেঙ্গে পড়ে মাথায়
নাহ অদম্য একটা ইচ্ছাও পূর্ণ হলনা।
যেমন হলনা তোকে কাছে পাওয়া
মোট পড়েছেনঃ ৬৩৪জন
আজ পড়েছেনঃ ০জন
সুন্দর হইছে। ছিমছাম। আমি কিছু ইয়াবা চাই। এটা কোনদিন খাইনাই…
আমিও খাইনাই, খাওয়ার ইচ্ছা ও নাই তবু কিছু চাই 😀
কতটা ঘুমের ট্যাবলেট খেলে আর জাগবো না আমি ….???
আমিও জানিনা, হিসাব করে পাইনি। আপু একটু কষ্ট করে জানাবেন? যদি হিসেবে মেলে আর কি
অবশ্যই ১০১-টা, এর কম হলে চলবে…না :p
কেন ভাইয়া,একটা জীবন জীবনের মতই কাটুক না…।
জীবন যেমনই হোক তা সুন্দরতম। 🙂
যা আছে থাকনা
করিনা ভাবনা
যায় যদি দিন এমনি করেই যাক না।
উরি বাবা! কবিতার ভাষা এত সাংঘাতিক কেন?
কবি ভাই শান্ত হোন, এমনে রাগলে কেমনে হবে?
টানা কতদিন/কয়টা ইয়াবা খেলে ১০দিনের অধিক বেঁচে থাকা যায়? ;?
মিশু আপু যদি সত্যি মরে যাই?. 🙁
মৌরিন আপু লেখার জন্য লিখেছি আর কিছুনা। অখাদ্য গেলার জন্য ধন্যবাদ
খসড়া ভাইয়া আপনার মন্তব্য আমার খেরোখাতা তে জমা রাখলাম
ফাহিম সাংঘাতিক ঠিক আছে ভাগ্যিস সাংঘর্ষিক না
রাগিনি প্রিয় ভাইয়া প্রহেলিকা
শান্ত ভাই ভাবতে থাকুন