“ভাবনাচক্র”

শ্বেতশুভ্র পাপপঙ্কিল রাস্তার খোঁজে,
দিশেহারা আর দিশেহারা।
আমি আছি – তবে স্বপ্নের মাঝি,
ঝড়ের সাগর থেকে ফিরবেনা।

বিদ্রোহকাল আর বিলাপকালে পরিণত হলো,
ভেতরে আর ভেতরে।
খুব গোপনে অদৃশ্য করে দেয়া,
কিশোরীর রূপার নূপুরের মতো।

পথচলা শুরু হয় একটি ধাপে,
জীবনভর আর জীবনভর।
আমি পথে আর পথটা আমার মতে,
চির-আকাঙ্খিত বিশ্রাম পেতে চায়।।

মোট পড়েছেনঃ ৬৩৯জন আজ পড়েছেনঃ ০জন

৫টি মন্তব্য

  1. পথচলা শুরু হয় একটি ধাপে,
    জীবনভর আর জীবনভর।
    আমি পথে আর পথটা আমার মতে,
    চির-আকাঙ্খিত বিশ্রাম পেতে চায়।। ……. খুবই ভালো লেগেছে। আমাদের দু একটা লেখা যদি পড়তেন কৃতার্থ হতাম 🙂

  2. আমি আছি – তবে স্বপ্নের মাঝি,
    ঝড়ের সাগর থেকে ফিরবেনা।’’——–হুমম ঝড়কে জয় করেই তো তবে ঘরে ফেরার চিন্তা
    সুন্দর লেখনী–
    ভাল লাগলো

মন্তব্য করুন