“অপেক্ষার উল্লাস”

‘এ বাবদ সকল ভালোবাসা জমা রেখো স্মৃতির আলমারিতে,
নিঃসঙ্গতার বোমারু হাসির তোপে আতঙ্কিত –
আমার ঘুমগল্পের দাবিতে ;
দূরগামী কথোপকথনের আড়ে পরবাসী তিন বিধবা বোন আগ্রাসী অরণ্যে
আপন কৃষ্টি আগলে রেখেছিলো,
আমিও নিস্তব্ধ বালুচরে হাল্কা টিয়া শাড়ির আঁচলে হলদে দুপুরে –
ছেঁকে নিচ্ছি মুঠো মুঠো সোনালী আবেগ ;

সমুদ্র যদি ধরিত্রীর হৃৎপিণ্ড হবে তবে তার ধার ঘেষে রুক্ষ শীতের শেষে
ছুটে আসবে এক উন্মত্ত ঘোড়সওয়ার,
ঈর্ষাকাতর আলবাট্রসদের বুকে ভূমিকম্প তোলে –
সেই পুঞ্জীভূত প্রেম ধারণে ।।

মোট পড়েছেনঃ ৫৯৫জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. বাহ চমত্কার লেখা, খুব ভালো একটি লেখা পড়লাম এই মধ্যরাতে।

    **আমিও নিস্তব্ধ বালুচরে হাল্কা টিয়া শাড়ির আঁচলে হলদে দুপুরে –
    ছেঁকে নিচ্ছি মুঠো মুঠো সোনালী আবেগ ;**

    এই চরণটি বেস্ট! কিছু কিছু শব্দবন্ধ পাঠে তৃপ্তি আনে যেমনঃ বোমারু হাসি, ঘুমগল্পের দাবি, সোনালী আবেগ, নিস্তব্ধ বালুচর ইত্যাদি।

    ***সমুদ্র যদি ধরিত্রীর হৃৎপিণ্ড হবে তবে তার ধার ঘেষে রুক্ষ শীতের শেষে
    ছুটে আসবে এক উন্মত্ত ঘোড়সওয়ার,****

    ভাবনার খোরাক পেলাম এখানে এসে, প্রতীকির অসাধারণ ব্যবহার! সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। অভিনন্দন জানবেন। এমন লেখা আরো পড়তে চাই, অপেক্ষায় থাকবো। শুভ কামনা জানবেন। -{@

মন্তব্য করুন