ভুলে যাওয়া ভাল-

ভুলে যাওয়া ভালো, কিন্তু ভুলে থাকা ভালো নয়–

ভুল যদি হয় বিক্ষিপ্ত দৃষ্টির সাজানো কোনো সরু খাঁজে—
ভুল যদি হয় সকাল বিকাল দুপুর সাঁজে–
ভুল যদি হয় নিজের সাজানো ছকে–
ভুল যদি হয় দূর্বলতার কোন এক অশুভ ক্ষনে–

তবে ভুলে থাকা কেনো?—ভুলে যাওয়াটাই অনেক ভালো….

(খেয়ালী মেয়ের পণ)

মোট পড়েছেনঃ ৭৯৬জন আজ পড়েছেনঃ ০জন

৪৪টি মন্তব্য

    1. মন খারাপের কিছু নেই লীলাবতী আপু, কিছু কিছু সত্য/বাস্তব জিনিসগুলো যতই কষ্টের হোক না কেন সেগুলোকে হাসিমুখে গ্রহণ করতে হয় 🙂

      1. পরীকে মন খারাপ অবস্থায় দেখতে চাইনা যে আপু।আমাদের সবার আদরের পরী মন খারাপ করে থাকবে কেনো?আমরা আমাদের প্রিয় পরীকে আনন্দে ডুবিয়ে রাখবো।

        1. লীলাবতী আপু তোমার এই কমেন্টস এ আমার মনটা আরো অনেক বেশি বেশি গুণ ভাল হয়ে গেছে–তুমি তো জান না আমি এই আদর/ভালবাসার বিরাট কাঙাল–এই জিনিসগুলোর প্রতি আমার খুব লোভ, কাউকে ভাগ দিতে ইচ্ছে করে না———–আমার মনটা অনেক ভাল আছে,ডোন্ট ওরি 🙂

          (3 এটা তোমার জন্য আপু..

  1. চমৎকার লিখেছেন। ভুলে থাকা হচ্ছে ইচ্ছেকৃত, ঠকানো, নিজেকে অন্যকে। ভুলে যাওয়াইতো তাহলে ভালো। খুব সুন্দর। এতো অল্পতেই এতো কিছু বলে ফেলা যায় !!!

    1. ভুলে থাকা হচ্ছে ইচ্ছেকৃত, ঠকানো, নিজেকে অন্যকে–ঠিক এই কথাগুলোই বুঝাতে চেয়েছিলাম লাইনগুলোর মাধ্যমে..অনেক ধন্যবাদ.

  2. ভুল, ভুলে, যাওয়া এসব শব্দ দেখলেই ভয় লাগে, না জানি কার উপর গজব শুরু হইলো , অভিধান থেকে যদি বাদ দেওন যায় শব্দগুলোরে তাহলি অনেক ভালো হতো। সবাই সবাইরে মনে রাখতাম কেউ ভুলে যাইতাম না। সুন্দর লেখছেন আপু।

    1. অনেক কিছুই নিজের মত করে করতে পারলে অনেক কিছুই অনেক ভাল হতো,অনেক সুন্দর হতো–কিন্তু সবকিছু করার যে ক্ষমতা আমাদের নেই…

    1. হুমমমমম এর কোনটি ই ড্যামিশের জন্য প্রযোজ্য নয়–

      ভাল লিখা তাও আবার আমি-এতো অসম্ভব,আমার দ্বারা কখনো কিচ্ছু হবে না..

  3. বাহরে !
    পণ দেখে তো ড্যামিশের অস্তিত্ত্বও বিলীন হয়ে যাবে.
    ..

    ভুলে ভুলে খোপায় ঝড়াবে কদম ফুল :v

    অলস সজীবতায় শীতের কোন এক সকাল খুজে পাওয়া যাবে ,, খেয়ালী মেয়ের হেয়ালী দৃষ্টিতে..

    যেখানেই বড্ড অসহায় পথভোলা পথিকের নতুন সৃষ্টি !

    চিঠির প্রতীক্ষায় থাকতে থাকতে বড্ড ক্লান্ত :p

    1. আরে নাাআআআআ ড্যামিশতো আছে আমার ভাবনার পৃথিবীতে,যেখান থেকে তার অস্তিত্ব বিলীন হওয়ার কোন সম্ভাবনা নেই–

      খেয়ালী মেয়ের হেয়ালী দৃষ্টিতে এখন আর কোন কিছু ধরা পড়ে না–কুয়াশার মতো সব ঘোলা হয়ে গেছে…

      আর একটু ক্লান্ত হোন–দেখি ক্লান্তি আপনাকে কতো দূর নিয়ে যেতে পারে :p

  4. হঠাত করে আমার পুরনো একটা কথা মনে পরে গেলো, আমার কাছে একটা ক্যাসেট ছিলো যার সবগুলি গানই ছিলো “ভুল” নিয়ে।

মন্তব্য করুন