মানবিক শুন্যতা

হারতে দারুন লাগে,জেতার মতই
অসংখ্য হার জীবন জুড়ে,অগণন
আগুন দেখেই ছুটে যাওয়া কাঁচপোকা –
পুড়ে ছাই,তবু ছুটে যাওয়াটাই সত্যি
ছুটে যাওয়াটাই গোটা একটা জীবন।

সহজ জীবন চাইলে শুধুই পুরুষ,ঘোর সংসারী
সহজ জীবন চাইলে যাযাবর নয় কিছুতেই –
সহজ জীবনে মেটেনা তৃষ্ণা, মেটেনা কিছুই।
সহজ জীবন চাইলে সে ভুল ঈশ্বর,খুব মানবিক
হাহাকার নিয়ে কাটায় বেলা বিমুগ্ধ প্রেমিক।

শূন্যের সাথে শূন্য গেঁথে মালা গাঁথা
শূন্যতাই ঈশ্বর,শয়তান, শূন্যতাই সারকথা।

 

 

 

মোট পড়েছেনঃ ৭৪৬জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. “শূন্যের সাথে শূন্য গেঁথে মালা গাঁথা
    শূন্যতাই ঈশ্বর,শয়তান, শূন্যতাই সারকথা।”
    ভীষণ ভালো লেগেছে…
    জীবনদর্শনের গভীরতা উঠে এসেছে। 🙂

  2. এরেই বলে সুখে থাকলে ভূতে কিলায়। আবার আমার নাম নিয়া টানাটানি 😛
    সত্যিই বলেছেন, সকলের মধ্যেই একটা যাযাবর মন ঘাপটি মেরে থাকে। ঘোর সংসারী পুরুষও একসময় চঞ্চল হয়ে ওঠে। তবে একে হেরে যাওয়া বলে কিনা জানিনা।
    অনেক সুন্দর লেখা বস।

মন্তব্য করুন