বাজারে পাওয়া যাচ্ছে জলপাই। এ ঋতুতে অনেকেই জলপাই খেতে ভালোবাসেন। আবার বাড়ির গৃহিণীরা তো এ সময়টাতে জলপাইয়ের আচার বানাতে ব্যস্ত হয়ে পড়েন। যে ভাবেই জলপাই খান না কেন, এ জলপাই কিন্তু শরীরের জন্য বেশ উপকারী।

জলপাইযের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে অাঁশ। এ অাঁশ নিয়মিত খাবার হজমে সাহায্য করে।
আর পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, কোলনের ক্যান্সারের ঝুঁকি কমায় জলপাই।
জলপাইয়ে আছে ভিটামিন সি ও ভিটামিন এ, যা ত্বক, চুল, দাঁতের উজ্জ্বলতা ও পুষ্টি জোগায়।
সংক্রামক ও ছোঁয়াচে রোগগুলোকে রাখে অনেক দূরে।
এ ছাড়া জীবাণুর আক্রমণ, চোখ ওঠা, চোখের পাতায় লালচে ফোঁড়া এ সমস্যাগুলোর বিরুদ্ধে কাজ করে।
জলপাই বিশেষ করে কালো জলপাই আয়রনের ভালো উৎস। আয়রন আমাদের দেহে রক্ত চলাচল করাতে সহায়তা করে, তাই জলপাইকে প্রাকৃতিক আয়রনও বলা হয়।
আমাদের হৃৎপিন্ডের র রক্তনালিতে চর্বি জমে, এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড় যায়; কিন্তু জলপাইয়ের অ্যান্টি অক্সিডেন্ট হার্টে চর্বি জমতে বাধা দেয় ও হার্ট অ্যাটাক থেকে নিরাপদ রাখে। জলপাইয়ের মোনো-স্যাচুরেটেড ফ্যাট দেহের ভেতরের ফ্যাট সেলকে ভাঙতে সাহায্য করে এবং দেহের ওজন কমাতে সাহায্য করে।

এক জলপাইয়ে যখন রয়েছে এতসব স্বাস্থ্যগুণ, তবে এ ঋতুতে কেন জলপাই খাবেন না। তাই আজ থেকেই প্রতিদিনের খাদ্য তালিকায় জলপাই রাখুন।

লেখাটি আলোকিত বাংলাদেশ পত্রিকার এই লিংক থেকে নেয়া হয়েছে।

১৩৫জন ১০৭৩জন

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য