মা-বাবা’র জন্যে অন্তহীন ভালোবাসা

অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখানোর স্বপ্নে বিভোর প্রতিটি মা-ই জানেন যে, জন্মদানের মুহূর্তে তার নিজের জীবন প্রদীপটুকু নিভে যাবার সম্ভাবনাও শতভাগ। তবুও কি তার স্বপ্ন দেখা থেমে থাকে ! সন্তানের মুখখানা দেখে মৃত্যুকে আলিঙ্গন করার মাঝেও যেন সুখ ! …অতঃপর জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত মায়েদের ত্যাগের কথা আর না-ই বলি…

নীরবে, নিঃশব্দে, নিভৃতে একজন বাবা দিনের অধিকাংশ সময় ব্যয় করেন আয়ের পিছনে ছুটে। সন্তানের মুখে ভালটা তুলে দিবে বলে… পছন্দের জামাটা কিনে দিবে বলে… কিংবা লেখাপড়ার সীমাহীন খরচ মেটাবে বলে… । নিজের সুখটুকু বিসর্জন দিয়ে, নানান কায়দায় অর্থ সাশ্রয় করে সন্তানের জন্যে সুখ কেনেন বাবা’রা ।

বিলিভ ইট অর নট__ এটাই শাশ্বত সত্য, ” সন্তানের প্রতি বাবা-মা’র ভালোবাসাই পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসা” ।

তাদের এই ভালোবাসার গভীরতা বুঝি ক’জন ?
বৃদ্ধ বয়সে তাদের নিঃসীম শূন্যতার কথা ভাবি ক’জন ?

প্রতিটি সন্তানের বুকের গভীরে থাকুক তাদের বাবা-মায়ের জন্যে অন্তহীন ভালোবাসা …

মোট পড়েছেনঃ ১৮,৯২০জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. লেখাটি পড়ে বেশ ভালোই লাগলো ।

    তবে জানেন কি ,
    বাবা ফেলে চলে গেলে ও
    মা কখনো ছেড়ে যায় না ।

    কারণ তো জানেন,
    দশমাস গর্ভে ধারন করে
    তিলে তিলে গড়ে তোলে !

    সন্তান জন্মদেওয়া কত কঠিন সেটা শুধু মা জাতি জানে !

    পৃথিবীর বেশীরভাগ মাই সেরা মা হয় ।

    কিন্তু বেশীর ভাগ বাবা
    সেরা বাবা হতে পারে না ।

  2. গতকাল চ্যানেল আইতে দেখলাম ঢাকার বৃদ্ধাশ্রমে কয়েকজন মা বাবার কান্না।
    ঈদের দিন পর্যন্ত সন্তানরা মা বাবার খবর নেননি।
    খুব খারাপ লেগেছে দেখে।

    ভালো লিখেছেন ।
    মা বাবার কথা লিখুন বেশী বেশী ।

  3. বাবা মার ভালবাসা নিঃস্বার্থ এতে কোন দ্বিমত নেই। আবার বাবা মার ভালবাসা এমন যে তারা চায় তার সবগুলি সন্তান একই রকম থাক। যেমন তারা রেখেছে। কিন্তু সন্তান বড় হয়ে গেলে তাদের ব্যাক্তিত্ব তাদের দক্ষতা,যোগ্যতা একেক রকম হয় ।তখন কেউ উপরে কেউ নিচে থাকে একে অপরের। সেটা বাবা মাকে কষ্টদেয় তাই সাম্যতার চেষ্টা করে যা সন্তান চায় না তাই তৈরী হয় বিরোধ, তৈরী হয় মতভেদের। এতে আরও চরম কষ্ট পায় বাবা মা।

  4. গত ১টা মাস আমি খুব ভালভাবে উপলব্ধি করেছি আব্বু/আম্মু কাছে না থাকলে জীবন আসলে কি?…….মানুষ তার বাবা/মাকে ছাড়া কিভাবে ভাল থাকতে পারে এই ১টা প্রশ্নের উত্তর জানার জন্য আমার মনটা উদগ্রীব ছিল,কিন্তু জানা হলো না কারো কাছ থেকে–তবে এইটুকু বুঝতে পেরেছি তাদের ছাড়া কেউই ভাল থাকতে পারে না………

  5. এই মা বাবা তাদের মত নিস্বার্থ ভাবে ভালবাসার মানুষগুলোকে কিভাবে যে তার সন্তানরা কষ্ট দেয় আমি বুঝি না,  মা বাবা নিয়ে কিছু লিখতেই পারি না কারণ অশ্রু নেমে আসে অজান্তেই। মা বাবাকে অনেক ভালবাসি অনেক অনেক।

মন্তব্য করুন