একটা লাল ফিতে পড়ে আছে,
যেন একটা কোঁচকানো ছেঁড়া নদী।
ভাঙ্গা কাঁচের চুড়িতে রক্তের রেশ,
শেষরাতে দুঃস্বপ্নের প্রেতের মত।
বিষন্ন ওড়না ঝোপের পাশে পড়ে,
অদুরে জংলায় হায়েনার চাপা হাসি।
নিষ্পাপ কৈশোর খুন হয় নিঃশব্দে,
বেঁচে থাকে অসহায় ইচ্ছাহীন পাপ।।
মোট পড়েছেনঃ ১৭৬জন
আজ পড়েছেনঃ ০জন
পাপ ভালো না ।
বেঁচে থাকে অসহায় ইচ্ছাহীন পাপ।।
পাপ বেচে থাক চাইনা।
পাপ বেঁচে থাকুক,আমিও চাই না৷
হেমন্তে ঘাসে নীল ফুল ফোঁটে —
হৃদয় কেন যে কাঁপে,
‘ভালোবাসতাম’ — স্মৃতি — অঙ্গার — পাপে
তর্কিত কেন রয়েছে বর্তমান।
পাপ ভাল না, কিন্তু অনিচ্ছায় যে পাপ হয়ে যায়, সে পাপের বোঝা তো অনন্তকাল টানতে হয় ভুক্তভোগি কে 🙁
অনিচ্ছায় এত বড় পাপ করা উচিৎ না ।
অনিচ্ছাকৃত হতে পারিনা এই পাপ।
এই পাপের জন্য শুধুই ঘৃণা, নিরন্তর।
পাপ তো করেনা। কেউ পাপের অসহায় শিকার হয়েও যখন তার উপরই দায় আসে, তখন না চাইতেও সে পাপের তিলক বহন করে আজীবন
পাপ সে করেনি, অথচ এই পাপ তাঁকেই বহন করতে হয়। আর যারা পাপট করেছে, তারা সমাজে মাথা উচু করেই চলাফেরা করে।
ধন্যবাদ নীলা! আপনি এখানে বলা অসহায়ত্বের মূল সুরটা ধরতে পেরেছেন।
অনিচ্ছুক পাপ সত্যিই কি ইচ্ছে ছিল না?