সুলেখা
আজো আকাশে মেঘ
এখনও অন্ধকারে মুলো ঝোলায় কানা আবেগ
আমি বন্ধ চোখে, অন্ধ বুকে
মিছে কেন তমালের ঘ্রাণ খুঁজে বেড়াই ?
রাত জাগা পাখির মত
নীল সাগরের ঢেউয়ের মত
যাযাবর সময়ের মত, জেগে আছি দু’চোখ বুজে !
কখন শুনব ঘণ্টা ধ্বনি
কখন আসবে হৃদয় রাণী
অপেক্ষার সাত প্রহরে কিনে রেখেছি
আট পউরে শাড়ি !
চার বেয়াড়ার পালকি হবে
দুলকি তালে ছন্দ হবে
হাজার তারার নাচন হবে,
বধুয়া আসবে আমার বাড়ি !
গজমোতির হার দেব
নীল কমলের পাপড়ি দেব
রঙধনুর সাত রঙ দেব,
দেব আরও আশা
আকাশ ভরা ফুল দেব
মনের বনে দোল দেব
সোহাগ ভরা আদর দেব,
দেব ভালবাসা ।
মোট পড়েছেনঃ ৭৫১জন
আজ পড়েছেনঃ ০জন
দেব আরও আশা
আকাশ ভরা ফুল দেব
মনের বনে দোল দেব
সোহাগ ভরা আদর দেব,
দেব ভালবাসা ।
ভাল লাগলো।
ধন্যবাদ ভাইয়া।
অসম্ভব অসম্ভব ভাল লেগেছে — সুন্দর আর সাবলীল —- আরো সুন্দর
অশেষ ধন্যবাদ আপানকে নীলা —।
আকাশ ভরা ফুল দেব
মনের বনে দোল দেব
সোহাগ ভরা আদর দেব,
দেব ভালবাসা
চমৎকার!
(y)