জেগে উঠো কবিতা

আড়মোড়া ভেঙে জেগে উঠো, যেমন জেগে আছে সূর্য
অপাংক্তেয় মেঘগুলিকে
কাপুরুষ ভাবনা গুলোকে
পথের দুপাশে ছেঁড়া কাগজের মত
উচ্ছিষ্ট খাবারের মত ছুঁড়ে ফেলে দাও !
যেখানে ভাগাড়
যেখানে কুকুরে, বিড়ালে এক সাথে মধুচন্দ্রিমা যাপন করে !
শব্দ গুলোকে মহাবীরের তরবারির মত
তিতুমীরের বাঁশের কেল্লার মত
রুশো, ভলটেয়ারের কলমের মত
কবিতার খাতায় মরণ কামড় এঁকে দাও !
যাযাবর সময় দেখুক
মহাকাল ইতিহাস লিখুক
চেতনার ফুল কলি
কামনার বুলবুলি
কবিতার শব্দে শব্দে হেসে হেসে লুটিয়ে পড়ুক !
অন্ধকারের মিছিলে
মরচে ধরা বোধে
নতুন কবিতার জন্ম হউক — —হউক- !!

মোট পড়েছেনঃ ৮১০জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

মন্তব্য করুন