এই শহরে…

রিমি রুম্মান ১৪ সেপ্টেম্বর ২০১৪, রবিবার, ১২:২৮:১৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

ব্যস্ত নগরীর ব্যস্ততম সময়ে বাসটি থামলো। পাটাতন আস্তে আস্তে নিচে নেমে রাস্তার সাথে মিশে গেলো। ড্রাইভারের সহযোগিতায় হুইলচেয়ারধারিণী উঠলো। সামনের ডিজঅ্যাবল সিটে বসা মানুষগুলো উঠে দাঁড়ালো। বাসটি আবারো চলতে শুরু করলো পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কারো মুখে সামান্যতম বিরক্তির ছোঁয়া নেই।

আজ বাড়ী ফিরবার সময় দেখা দৃশ্য এটি। পৃথিবীর সুন্দরতম দৃশ্য ! শারীরিক প্রতিবন্ধী___ তাতে কি ! পুরো শহর তাদের হাতের মুঠোয়।

চলার পথে এসব খণ্ড খণ্ড চিত্র মুহূর্তেই নিয়ে যায় বাংলাদেশ নামক মানচিত্রে। সকলের অদেখার মাঝে দীর্ঘশ্বাস ঘিরে ধরে । মা যেমন ভাল কিছু খেতে বসলে সন্তানের কথা মনে করে সবার আগে … তেমনি উন্নত সুযোগ সুবিধাগুলো মনে করিয়ে দেয় আমার দেশের অসহায় মানুষগুলোকে …

৫৮০জন ৫৮২জন

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য