ইদানিং ইদুর


আজ চারপাশে অনেক ইঁদুরের অস্তিত্ব। যা কিছু পাচ্ছে তাই কাটছে।
শ্রম কাটছে
আশা কাটছে
সম্পর্ক কাটছে
কাটছে সারল্য
আন্তরিকতা
নিষ্ঠা
নিয়মানুবর্তিতা
স্নেহ
ভালবাসা
মন্দবাসা
কাটছে বিশ্বাস
সবকিছু কেটে কেটে ঝাঁঝরা কুটিকুটি করে দিচ্ছে।

দৃষ্টি আকর্ষনঃ কোথাও পড়েছিলাম এমন একটি লেখা। মনে পরছেনা। কিছু শব্দ নিজে যোগ করে দিলাম। বলা যায় এটি আমার মৌলিক লেখা নয়।

মোট পড়েছেনঃ ৯৫১জন আজ পড়েছেনঃ ০জন

৩৩টি মন্তব্য

  1. অসাধারন লাগলো আপু। সব কেটে দিচ্ছে ইদুরে। এত অল্প কয়েকটি শব্দের মাঝে কয়েক পৃষ্টা লেখা লুকিয়ে আছে। কত সহজ স্বীকারোক্তি এটি আপনার মৌলিক লেখা নয়। কে স্বীকার করে এসব আজকাল?

  2. আসলেই সব কেটে কেটে যাচ্ছে জীবনের তাল,লয়, ছন্দ,সুর…সত্য,সুন্দর, ভাল- সব… স-ব।
    কিন্তু ধাড়ি ইঁদুর টাকে কিছুতেই যে ধরা যাচ্ছে না!!
    ভাল লাগলো ভীষন ছোট কবিতাটি…।সুন্দর (y)

  3. মিসু আপু দারুন হয়েছে। এক একটি লাইনই তো আলাদা আলাদা পোষ্ট হয়ে যায়। আপনার প্রফাইল পিকচার বিড়ালের, এপরেও ইঁদুর এমন করে কিভাবে ? :p

  4. লেখা যারই হোক এখানে লেখকতো আপনি অযথা আমাদের টেনসনে রাখেন কেনো।খুব সুন্দর করে অল্প কথায় বুঝিয়ে দিলেন একটি ইদুরই যথেষ্ট সব ভালো নষ্ট করে দেবার।

  5. ‘ভূত থেকে ভূতে’ খবর পেয়ে বেড়াতে এলাম।অসাধারন কিছু ছবি আর লেখা!এতদিন থাইল্যান্ডের ছবিগুলোতেই শুধু দেখতাম এমন,চিকন চিকন ডিঙ্গিতে করে ফুল আর ফল নিয়ে যাওয়া হচ্ছে।মুগ্ধ হতাম।কিন্তু সেই যে বলে না,দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া…নিজের দেশেই এমন ছবি আছে আজ প্রথম জানলাম।ধন্যবাদ আপনাকে,এত সুন্দর কিছু দৃশ্য আমাদের কাছে তুলে ধরার জন্যে।

    1. দুঃখিত,অন্য কারো কমেন্ট কি করে যেন চলে এসেছে……কেটে যাওয়ার পোস্ট ভালো লাগল।এভাবেই কেটে কেটে যায়,শুধু রক্ত ঝরে না আর কি।আরো লেখা আশা করছি।

মন্তব্য করুন