স্মৃতি

নীল আকাশে আজ
কালো মেঘের জাল
সেই জল ছিড়ে তুমি চলে যাবে
ভাবিনি কোন কাল।

চলে যদি যাবেই তুমি
কেন নিলে না আমায়?
এই জনমে কেন পর জনমেও আমি
ভুলতে পারবো না তোমায়।

সাদা মেঘ হয়ে যখন তুমি উড়ো
আমার মনের আকাশে
পুরনো স্মৃতিগুলো ঘিরে ধরে
তোমারি আক্রোশে।

আকাশের মেঘের পরে
আসে চৈত্রের রোদ
তোমার স্মৃতিগুলো চিবিয়ে চিবিয়ে
করে নিচ্ছে শোধ।

একটি ভুলের জন্য তুমি
করতে পারনি ক্ষমা
তোমার স্মৃতিগুলো দিয়ে গেলে
এই হৃদয়ে জমা।

আমি পারব না আর
তোমার স্মৃতি বইতে
আরো পারব না তোমাকে ছাড়া
নতুন জীবন গড়তে।

অভিশাপ দিয়ে গেছো তুমি
আমারি জীবনকে
তার আগুনে জ্বলে পুড়ে বরণ করে নিব
আমারি মরনকে।

এ যেন মরণ নয়
এ যেন নতুন জীবন
সেই জীবনে তোমার সাথে
থাকব সারা ক্ষণ।

আকাশ বাতাস সাক্ষী রেখে
ভালোবেসে ছিলাম তোমায়,
সেই তুমি চলে গেলে
একলা ফেলে আমায়।

আমার কবিতাটি কেমন হল জানাবেন।

মোট পড়েছেনঃ ৭৪৪জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

    1. ধন্যবাদ দাদা, কিন্তু অনেক লজ্জা লাগছে এখানে কতো সুন্দর সুন্দর লেখার মাঝে এই লেখা অতি নগন্য। আশা করি পাশে থাকলে আমার উপকার হবে।

      1. এখানে কেউ কাউকে ধ্মকায় না । সবাই পরিবারের মত থাকে । আপনি লক্ষ্য করলে দেখতে
        পাবেন। কেউ কেউ অনেক ভালো লেখেন । অনেকে চেষ্টা করেন ভালো লেখার জন্য । এখানে লেখার ভাল বা মন্দ বিচার করে বাহবা দেয়ার সিস্টেম নেই । আমরা লিখতে উৎসাহ দেই ।
        আপনার মনের আনন্দে লিখতে থাকুন । আমরা আপনার লেখা পড়ে মন্তব্য করব ।

        1. আপনি আমাকে এভাবে সাহস দিলেন? অবাক! আমি অনেক কৃতজ্ঞ এবং সৌভাগ্যবান মনে করছি এই পরিবারে আসতে পেরে। দোআ করবেন, আপনি অনেক ভালো থাকুন।

      2. এটি কোন স্কুল নয় যে বকাবকি করা হবে । এটি কোন টোল নয় যে গুরুমশাই বেত নিয়ে বসে পণ্ডিত বানিয়ে ফেলবেন । পচা কোন লেখা যদি থাকে এখানে দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন । আনন্দ নিয়ে লিখুন যতক্ষণ সম্ভব । আমরা পড়ব ।

        1. পরীক্ষা করতে হবে না দাদা, লিখাটি ২০০২ এর আজ থেকে প্রায় ১২ বছর পূর্বের, লেখার চেষ্টা করি সেই তখন থেকে। এই লেখাটি গোতো সপ্তাহে একটি ব্লগে প্রকাশ করলে তারা আমাকে ধমক দিয়েছিলো, তবে আজকে সাহস করে এখানে দিয়ে ফেলেছি। আপনারা আমাকে সাহস দিয়েছেন বলে এখন থেকে এখানে লিখবো, পড়বেন প্লিজ।

মন্তব্য করুন