সোনেলার ইনবক্স ম্যাসেজের সুবিধার আজ প্রথম ব্যবহার করলাম। বুঝতে পারছি না এটি কার্যকর কিনা। নিয়মিত যারা সোনেলায় পোষ্ট দেন এবং মন্তব্য করেন, সবাইকে ম্যাসেজ দিলাম। কে পেয়েছেন, কে পাননি মন্তব্যে জানান প্লিজ। এটি কার্যকর থাকলে ভালোই হয়, আমরা একে অপরের লেখা নিয়ে আলোচনা করতে পারবো। যে কোন উৎসবে আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারবো।
মেসেজ অপশনে কিভাবে যাবেন ? উপরে বাম পাশে আপনার নিয়ন্ত্রন কক্ষে ক্লিক করুন ।
এই পেইজটি আসবে। এখানে আপনার কোন ম্যাসেজ থাকলে ইনবক্সে ক্লিক করুন। কাউকে মেসেজ দিতে হলে মেসেজ লিখুন এ ক্লিক করুন ।
মেসেজ লিখুন এ ক্লিক করার পরে নীচের পেইজ আসবে। এখানে প্রাপক সিলেক্ট করুন। এক বা একাধিক প্রাপক সিলেক্ট করা যাবে। বিষয় লিখুন । মেসেজের বডিতে মেসেজ লিখে ম্যাসেজ পাঠান এ ক্লিক করুন। কাজ আপাতত শেষ।
হ্যাপি ব্লগিং 🙂



আমি পাইনি 🙁
তাহলে আপনাকে দেইনি, দ্রুত সিলেক্ট করে পোষ্ট দিয়েছি, এখন দেখুন প্লিজ ।
পাইনি, সম্ভবত ট্যাকনিক্যাল সমস্যা রয়েছে। আশা করি সাইট এডমিন গন দ্রুতই নজর দিবে।
আপনাকেও ধন্যবাদ এই সুবিধাটার কথা সকলের সামনে নিয়ে আসার জন্যে 🙂
আসলে সবাইকে সিলেক্ট করিনি, দ্রুত সিলেক্ট করে পোষ্ট দিলাম , এখন আবার আপনাকে দিলাম। পেয়েছেন কি ? 🙂
হ্যাঁ, পেয়েছি। এবং রিপ্লাইও করেছিলাম।
আমার সমস্যা এখানে মেসেজের বাটনে উপরের ছবি গুলি দেখাচ্ছে না। ব্রোকেন লিংক হয়ে আছে। এটার দিকে একটু দেখতে বলবো।
আমি পাইনি 🙁
এখন পাবেন 🙂 এটিও পরীক্ষা ছিলো, কমন ম্যাসেজ সবাই পায় কিনা, যে কজনকে সিলেক্ট করেছি এর বাইরেও চলে যায় কিনা 🙂
পাইনাই
ইচ্ছে করে আপনাকে দেইনি ভাইয়া, বুঝতে চেয়েছি আসলে সিষ্টেম ঠিক আছে কিনা, সিলেক্ট এর বাইরেও চলে যায় কিনা ম্যাসেজ। এবার পেয়েছেন অবশ্যই।
আমি পেয়েছি ভাইয়া। উত্তর দিয়েছি 🙂
হ্যাপি ব্লগিং -{@
আপনার মেসেজটি পেয়েছি।অনেক ধন্যবাদ।ভাল থাকুন।
হ্যাপী ব্লগিং।
🙂
হ্যাপি ব্লগিং আপু -{@
পেয়েছি। কিন্তু কী লিখেছেন, তা বোঝা যাচ্ছে না !
এমন তো হবার কথা নয় ।
আমি পাইনি। তীব্র প্রতিবাদ জানিয়ে আপনাকে মেসেজ দিয়েছি ট্যালেন্ট ব্লগার সজীব।
স্যরি আপু। আপনার ম্যাসেজের উত্তর দিয়েছি ।
পেয়েছি, ধন্যবাদ আপনাকে এখন থেকে এই ইনবক্স এর ব্যবহার বৃদ্ধি পাবে বলে আশা করি।
লেখা বা ব্লগ নিয়ে আলাপ করা যাবে ।
পেয়েছি। আপনাকেও দিয়েছি। পেয়েছেন কিনা জানান । হ্যাপী ব্লগিং 🙂
পেয়েছি 🙂 হ্যাপি ব্লগিং ।
আমি পেয়েছি। আর রিপ্লাই ও দিয়েছি 🙂
ধন্যবাদ আপনাকে ।
আমিতো দুইটা পেয়েছি, একটার সাথে কি আরেকটা ফ্রি? 😛
শুন্য আপু আমি একটাও পাইনি ;(
আপনার মেসেজ ভুল করে ফেসবুকে দিয়ে দেয় নিতো?
ফেইসবুকের ওয়াল নজরে রাখতে হবে, লীলাবতী আপু আবার ইনবক্সের উত্তর কার ওয়ালে লিখে দেয় কিন 🙂 হা হা হা হা
আপনার নামটাই শুন্য দিয়ে । এজন্য দুটো দিয়েছি। একটি ফ্রি বলা যায় 🙂
আমি পাইনি? কেন আমাকে দিলেন না এর উপযুক্ত কারন দিতে হবেই হবে।
আমিও এর উপযুক্ত কারন জানতে চাই। কেনো লীলাবতী দি মেসেজ পেলোনা !!!!
আপনি তো ইনবক্সের উত্তর ভুল করে ফেইসবুকের ওয়ালে দিয়ে দেন। এখানেও যদি পোষ্টে উত্তর দেন, এই আশংকায় দেই নি ।
ইন বক্সের দরকারটা কী ।
আউট বক্সে কুলিয়ে ওঠা যাচ্ছে না বুঝি?
লেখা সম্পর্কে আলোচনা করা যায় ইনবক্সে ।
আমি কিন্তু পাইনি।
আশায় থাকলাম, পাবো একদিন।
শুভ ব্লগিং —
আশায় থাকেন, পাবেন একদিন ।
আমি পেয়েছি ভাইয়া। উত্তরও দিয়েছি।
উত্তর পেয়েছি ।
আমি আমি আমি পাইনি।