অন্ধকারের তীক্ষ্ণ নখর

সুনসান পথ জুড়ে লাশকাটা ঘরের থমথমে ঘোর

নির্জীব রোদের দুপুর ছোঁয় অবিন্যস্ত রুক্ষ চুল,ঝাপসা লোনা জল

বিষণ্ণতার বুক ছুঁয়ে অবিশ্বাসের ঝলকানো তরবারি, সুখী জল এফোঁড় ওফোঁড়।

অবিশ্বাসের ছাইচাপা তেজ, দুর্নিবার দাহ, অনিঃশেষ উপেক্ষা

বীপরীতে নিশ্চিত আশ্রয়স্থলে ঘনঘটা মেঘের।

তোমার উঠোনে ঝুম বরষায় ভিজে ভিজে অপেক্ষা ,

উপেক্ষা দিলে দিও ,শুধু তুমিই দিও।

– শুধু ছুঁয়ে দিলেই হয়ে যাই আশ্বিনের মেঘ, ঝুল বারান্দায় দোল খাওয়া একলা বাতাস ।

মোট পড়েছেনঃ ৯৮৬জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

    1. অর্ধেক চাঁদ ভাসায়েছি কাটাখালির নিমগ্ন জোয়ারে
      বাকি আধখানা দিয়াছি তব পদপ্রান্তে …… এইরকম সমর্পণ না হইলে দিয়াও শান্তি লাগেনা 🙂

      ২২-৮-১১ তে ফারমার বলেছিলেন-
      ভালোবাসা মানেই সম্প্রদান। 🙂

      1. আরও বেশি করে দিন , বেশি করেই বেশি দিন । ধার করে হলেও আরও দিন ।
        শান্তি লাভ করে শান্তিতে থাকুন ।
        এই সমর্পণের মার্কেট ভ্যালুও বেশ ভাল ।

  1. এমন আবেগি কবিতা ভালো লেগেছে খুব। ছুঁয়ে দিক সে। ছবিটাও সুন্দর হয়েছে খুব।

    অকঃ ছবিটা একটু ছোট করলে মনে হয় কবিতাটি উজ্জ্বল হতো আরো।

  2. ছবিটা মাথা এলোমেলো করে দেয়ার মতো।
    আর কবিতাটি মন এলোমেলো করে দেয়ার মতো, শেষের লাইনদুটো? কিছু বলবোনা। তারে কপি পেস্ট দিয়ে আসি।

  3. ছবিও লেখায় অন্ধকারের দেখাই পাচ্ছি না , নখ কোথায় পাবো ।
    উজ্জ্বল ভবিষ্যৎ মনে হয় আপনার অপেক্ষায় ।

    লিখতে থাকুন । আমরা পড়বো ।

  4. “শুধু ছুঁয়ে দিলেই হয়ে যাই আশ্বিনের মেঘ, ঝুল বারান্দায় দোল খাওয়া একলা বাতাস” আহা! 😀 -{@ (3 😀

    আরশি ক্কাক্কা সেইইইইইইইইইইই ভাল লাগলো লাইনটি (3 (3

মন্তব্য করুন