বাবা!
কষ্ট নেবে একটুখানি ! যেমন তুমি নিতে সদা
মাথায় তুমি হাত বুলিয়ে, একটুখানি হাসি দিয়ে
কষ্ট দিতে পার করে ঐ দূর আকাশের প্রান্ত ছুঁয়ে !!
বাবা!
সাহস দাও না একটুখানি, যেমন তুমি দিতে সদা
সৎ সাহস নিয়ে এগিয়ে যেতে বলতে তুমি দিবানিশি
অসৎ চিন্তা ত্যাগ করে সৎ সঙ্গে যেন মিশি !!
বাবা!
দাও না একটু প্রেরণা, যেমন তুমি দিতে সদা
‘ডু অর ডাই’ বলে তুমি- তাকাতে ঐ গম্ভীর চোখে
কাজ করতাম জোরসে জোরে, বলতো ভাল সব লোকে!!
বাবা!
সবাই আমায় ভরসা করে, চাওয়া তাদের অনেক বেশি
বলতে তুমি চাওয়াটা কমটি হবে, কাজ-পড়ায় মনটি দাও
নিজকে গড়-অপরকে গড়, গরীবের প্রতি একটু চাও !!
বাবা !!
কত্ত বছর হলো বাবা, এবার তুমি ফিরে আস
এত্ত কষ্ট জমে আছে, বুকের মাঝে ভারটি হয়ে
আসলে তুমি সবই বলবো ! আসবে তুমি ছুটি নিয়ে !!
(বাবা !! খুবই মনে পড়ে তোমাকে !! তোমাকে মনে পড়লেই চোখের জলের ঝর্ণা বয়ে যায়- কেন তুমি না ফেরার দেশে চলে গেলে !!!)
উৎসর্গ : বিশ্বের সকল বাবাকে
লাইলী আরজুমান খানম (লায়লা) , ৮ আগস্ট,২০১৪
আপনার অনুভবের এই অনুভবে শুধু সিক্ত হওয়া ছাড়া আর কী ই বা করার আছে ।
হারানো আপনজনদের এই শূন্যতা কিছুতেই পূরন হওয়ার নয় । এ যেন শুধুই দীর্ঘশ্বাস বয়ে বেড়ানো ।
সব কিছু সত্ত্বেও আপনি আপনার মতই মাথা উঁচিয়ে দাঁড়াবেন এই কামনাই করি শুধু ।
আজ বাবাকে খুবই মনে পড়ছে — আমার বাবা আমার আদর্শ হেলাল ভাই —
আন্তরিক ধন্যবাদ, পোস্ট পড়ার জন্য — শুভকামনা রইল
কাঁন্না দিয়েই মনকে একটুখানি শান্তনা দিতে পারবেন তাছাড়া আর কিছুই করার নেই! আর আপনি আপনার বাবার জন্য সব সময় দোয়া করবেন। আর প্রতেক বাবারাই সন্তা্নে্র কাছে হয় আদর্শ.–আপু, (নষ্ট ক্যাঁপাচিটার)
বাবার জন্য দোয়া করি সাইদুর ভাই —
ঠিক তাই — বাবারা সন্তানের কাছে আদর্শ হয় — সকল বাবা ভাল থাকুক– যারা না ফেরার দেশে চলে গিয়েছে তাদের জন্য দোয়া রইল
আপনার এই লেখা পড়ে আমার বাবার কথাই মনে পড়ে । বিপদে যে ছিল একমাত্র সাহায্যকারী সকল
বিপদে আপদে । আপনার বাবা যেখানেই থাকুন আল্লাহ তাকে ভালো রাখুন এই কামনাই করি ।
আমাদের মাঝে আসবেন এ সব সময়ে । আমরা আপনার কাছেই থাকব ।
সবার বাবা ভাল থাকুক — সুস্থ্য থাকুক —। যে সকল বাবারা না ফেরার দেশে চলে গিয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া করছি —
হুমম সময় পেলেই ছুটে আসি সোনেলায় আপনাদের মাঝে — এখানে আসলেই মনে হয় নিজের বাড়িতে স্বজনদের মাঝে ফিরে এসেছি —
আপনার জন্য শুভকামনা রইল
বাবা, সত্যিই এক বন্ধু। যে শত সমস্যায়ও হাল ধরতে বলবে আর না পারলে সাথে এসে হাল ধরবে। বিশ্বাস আর সঠিক রাস্তা দেখানোর সৎ উপদেশ একমাত্র বাবার কাছেই পায় তার সন্তান। আর ভালোবাসা, সেটা তো পায় নিঃস্বার্থভাবে।
যেখানেই থাকুক, সকলের বাবা ভালো থাকুক।
সকলের বাবাই ভাল থাকুক —সকলের বাবার জন্য শ্রদ্ধা আর ভালবাসা —-
আপনার জন্য শুভকামনা রইল
দিলেনতো চোখে জল এনে………………? :Cry-Out:
আজ সারাটি দিন আমার চোখেও জল ছিল — বাবাকে মনে পড়েছে শুধুই —
সবার বাবাই ভাল থাক —
আপনার জন্য শুভকামনা রইল
হৃদয়ে দাগ কাটার মত অনুভূতি, চোখে জল আসার উপক্রম, দোয়া করি আপনার বাবার জন্য যেখানেই থাকুক না কেন যাতে ভাল থাকে। ছায়া হয়েই যেন থাকে আপনার পাশে।
তাই যেন হয় প্রহেলিকা । বাবাকে খুব ভালবাসতাম। বাবার অভাব খুব অনুভুব করি।
সবার বাবা ভাল থাক — আমার বাবাও শান্তিতে থাক —
আপনার জন্য শুভকামনা রইল
আপনার কষ্টকে অনুভব করলাম ।
বাবার জন্য হাহাকার যে আমারো ।
আসলে বাবার অভাব পূরণ করা যায় না — বাবা তো বাবাই হয় — আমার বন্ধুরা বলতো তোর বাবা কিন্তু আমাদেরও বাবা — খুবই উদার ছিল আমার বাবা — সকল ধর্ম বর্ণ, শ্রেণীর মানুষকে একই ভাবে দেখতেন — মুক্তিযুদ্ধির সময় আমাদের এলাকায় বাবার বড় একটা ভূমিকা ছিল —
আপনার বাবার জন্য দোয়া করছি —
সবার বাবা ভাল থাক অনেক বেশি —
আপনার জন্য শুভকামনা রইল
বাবাকে নিয়ে অনেক ভালো একটি লেখা। সব বাবারা শান্তিতে এবং ভালো থাকুন।
আপুনি !! বিশ্বের সব বাবারা ভাল থাকুক —
শুভকামনা রইল নিরন্তর
বাবাকে নিয়ে লেখা কবিতা ভালো লেগেছে।
কবিতাটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
ভাল থাকবেন সব সময়
“ভালো হোক আর মন্দ হোক বাবা আমার বাবা
পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা ?” ধন্যবাদ কবি বাবাকে মনে করিয়ে দেবার জন্য।
ঠিকই বলেছেন সত্য দা । আমার বাবাতো আমার বাবাই — আমার বাবার মত কে আছে !!! সবার বাবাকে শ্রদ্ধা আর ভালবাসা
আপনার জন্য শুভকামনা রইল
নিরন্তর শুভেচ্ছা জানবেন —— ।। -{@ -{@ -{@
গ্রহণ করলাম শুভেচ্ছা।
আপনাকে আন্তরিক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। ভাল থাকবেন সব সময়
বাবাকে নিয়ে আপনার আবেগ ভালো লাগলো আপু।
আন্তরিক ধন্যবাদ সজীব ভাই — ।
শুভকামনা রইল সব সময়ের জন্য
বাবা অনেক ভালো থাকুক। বাবার ছায়া সা্রাক্ষনই আপনাকে ঘিরে আছে আপু, এই ছায়া কখনই সরে যাবার নয়।
হুমমম — বাবাকে ভীষণ ভালবাসি, শ্রদ্ধা করি — সবার বাবাই ভাল থাকুন — সবার বাবার জন্য অনেক অনেক শ্রদ্ধা রইল
আপনার জন্য শুভকামনা সব সময়ের জন্য