প্রাপ্তির আড়ালে…

যদিও অস্থির সময় –
তার বদলে পেতে পারো স্তব্ধতা
তার বদলে পেতে পারো ফুল ছরানো পাতাহীন নুয়ে পরা ডlল ।

পেতেই পারো একলা দুপুর , শাদা ভাবনা
সব মিলানো মিথ্যে অংকের সরল উত্তর,
তার বদলে পেতেই পারো সুগন্ধী বৃষ্টির জল ।

পাবেনা কেবল মেঘের ভেলা ,শাদা রঙের ঘুড়ি
পাবেনা কিছুই, যা কিছু ভরায় শুন্য হৃদয়তল।

মোট পড়েছেনঃ ৭৫০জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. প্রাপ্তি ও অপ্রাপ্তির বোধ আজ বড়ই নিষ্ক্রিয় তাতে করে আপনার দেখানো অস্থিরতার বদলে কিছুটা স্তব্ধতা আমিও চাই।

    লেখার জন্য ধন্যবাদ কবি বন্ধু , শেষ লাইনে “কিছুই” শব্দটি দু’বার চলে আসছে, দ্বিতীয়টি তুলে দিলে পড়তে আরো বেশি ভাল লাগবে যা আমার একান্ত ব্যক্তিগত অভিমত। শুভ কামনা রইল কবি। -{@

        1. যে শব্দের ছবি আঁকে সে আমি নই ভাই 🙂
          মাঝে মাঝে আমি তার দেখা পাই , বাকিটা সময় তারে খুঁজে বেড়াই আমিও

  2. অস্থির সময়ে পরিচিত ভুবনটাকে অন্যরকম মনে হয়। মিথ্যে হয়ে যায় জানাশোনা সব জ্ঞান গুলি। কিন্তু অস্থির সময় কিন্তু একেবারে থেকে যায় না। স্বস্তিও এনে দেয় সময়টা কেটে যাবার পর 🙂

  3. অস্থির অস্থিরতায় পাওয়া বা না পাওয়ার জটিলতম সরল অংকের সমন্বয় সত্যি দুরূহ ।

    লেখা ঠিক আছে । ঠিক হচ্ছেও । কিন্তু আমি যে ‘উদাসি শব্দের অভিমান’ এ আটকে আছি । (শব্দটি কি উদাসী হবে ?)

  4. একলা দুপুর, সুগন্ধি বৃস্টির জলেও কাজ চলবে… সময় স্থিরতা কিছুটা চাপিয়ে দেয়া যাক অন্যের উপর…
    লেখায় এতো আবেগ কেমন করে দেয়া যায় তাই ভাবছি।

    1. কিছুটা না সাবেক ভবঘুরে স্থিরতা খুজে পেয়েছে যার জন্য স্থিরতা পুরোটাই তার জন্য 🙂

      আবেগ বেশী নাতো , বরং এমন কোন লাইন লিখতে ইচ্ছে করে যে লাইন পড়ে বহুকাল আগে ভুলে যাওয়া কেউ বলবে রে উদাসী আগে কেন লিখিস নি এমন 🙂

  5. পেতেই পারো একলা দুপুর , শাদা ভাবনা
    সব মিলানো মিথ্যে অংকের সরল উত্তর,
    তার বদলে পেতেই পারো সুগন্ধী বৃষ্টির জল ।———— অসাধারন মানের একটি কবিতা ! এমন কবিতায় শুধুই
    মুগ্ধ হওয়া যায় । শুভেচ্ছা জানবেন প্রিয় কবি ।। -{@ -{@ -{@

মন্তব্য করুন