কাঁটা গোলাপ

একটা গোলাপ উড়ে এসে
ফুলদানি থেকে,
ছুঁয়ে দেয় তোমার ঠোঁট, গাল
উদ্ধত অহংকারে।

তুমি গলে গলে যেতে থাকো,
মোমের আহ্লাদে।
ভুলে যেতে থাকো ক্রমাগত,
এ গোলাপ মৃত।

শুধু কাঁটা গুলোই নির্মম জ্যান্ত,
মসৃণ খুনীর মত।
অবশেষে গোলাপ চলে গেলে,
জেগে ওঠ তুমি।

কাঁটার আঁচড় গালে নিয়ে নিশ্চুপ,
তুমিও মরে যাও।।

 

মোট পড়েছেনঃ ৭২৫জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. আমি দূরে যাই …
    তুমি মেখে নাও চোখে ব্যথা চন্দন চুয়া 🙂

    পঞ্চ তারকা দিতাম
    আপাতত চাইট্টা লন ,একটা কম কেন আপ্নে জানেন ভাউ 😉

মন্তব্য করুন