প্রচণ্ড তুষারপাতের দিনটিতে___
কন্কনে শীতের কাঁপুনি নিয়ে
ক্লান্তিহীন অপলক চেয়েছিলাম
তার আসবার পথটিতে ।
শুভ্র তুষারের চাদরে জড়িয়ে
ফিরলাম, নিরাশ হয়েই !
অঝোর বর্ষণের দিনটিতে___
ভেজা চুলে কৃষ্ণচূড়ার নীচে
একাকি নির্বাক দাঁড়িয়েছিলাম
তার আসবার পথ চেয়ে ।
তীব্র কাঁপুনির জ্বরকে সঙ্গী করে
ফিরলাম, আশাহত হয়েই !
গ্রীষ্মের খররৌদ্রের দিনটিতে___
পুড়ে যাওয়া শরীর ঘামে নেয়ে
তৃষ্ণার্ত চাতক হয়ে চেয়েছিলাম
তার ফিরবার পথটিতে ।
দুর্বিষহ এক সময়কে সাথে নিয়ে
ফিরলাম, ব্যথিত হৃদয়ে !
তবুও অনাদিকাল আমি রইবো
পরম নির্ভরতার সেই হাতখানা
হাতের মুঠোয় ফিরে পাবার পথ চেয়ে ।
মোট পড়েছেনঃ ৭৯৫জন
আজ পড়েছেনঃ ০জন
অসাধারন অপেক্ষায় থাকা -{@ (y)
প্রতীক্ষা কষ্টের হলেও ভালোলাগা থাকে কোথায় যেন… কোথায় যেন…
সে নিশ্চয়ই আসবে আপু , এমন প্রতীক্ষাকে উপেক্ষা করে কার সাধ্য ?
কবিতার নায়িকারা এমন একাকী মধুর প্রতীক্ষায় থাকে অনন্তকাল…
আবেগপুর্ন কবিতা ভালো লেগেছে আপু ।
ভালোলাগায় ভাল থাকুন…
অপেক্ষা যদি এমন হয় তাহলে অনাদি কাল অপেক্ষা করতে হবে না ।
অপেক্ষা করা যখন শিখে গেছেন তখন চিন্তার কিছু নেই ।
সুন্দর হয়েছে ।
হা হা হা … ভাল বলেছেন…
সুন্দর ।
সীমাহীন সুন্দর হোক পথচলা…
খুব সুন্দর কবিতা। আমিও যে বলতে চাই, অপেক্ষা শেষ হবে নিশ্চয়ই। এমন অপেক্ষার পর পাওয়া যে অনেক বেশি আনন্দের হবে আপু, তবুও জানিন যে কতোটা কস্টের হয় এই অপেক্ষা।।
অপেক্ষা কখনো কখনো মধুর হয়…
অসাধারণ
অনেক ভাল লাগা 🙂 :c
অসাধারন ভাল থাকুন… শুভকামনা
অসাধারন কবিতায় অনেক অনেক ভাললাগা। শুভকামনা নিরন্তর।
ধন্যবাদ রইল… শুভকামনা
তবুও অনাদিকাল আমি রইবো
পরম নির্ভরতার সেই হাতখানা
হাতের মুঠোয় ফিরে পাবার পথ চেয়ে ।
অসাধারণ
অনেক ধন্যবাদ । ভাল থাকবেন।