একটা পুঁই ডগা
তির তির করে বেড়ে ওঠে!
তার বড় সাধ আকাশ ছোঁয়ার।
দেয়াল বেয়ে বাড়তে বাড়তে,
কর্নিশেই থেমে যায় অবুঝ পুঁই লতা,
নির্নিমেষ চেয়ে থাকে আকাশপানে।
এসব দেখে দেখে হঠাৎ একদিন,
ঝুম নেমে আসে আকাশ বৃষ্টি হয়ে।
পুঁইডগা তির তির কাঁপে আর হাসে।
মোট পড়েছেনঃ ১,১০৩জন
আজ পড়েছেনঃ ০জন
পুঁইডগা খেতে খুব স্বাদ । সেটাকে নিয়ে কবিতা !! লাউ নিয়েও গান 🙂 তবে কবিতা ভালো লেগেছে ভাই ।
পুঁইশাক আমারও খুব পছন্দের একটা শাক! আর কবিতা তো জীবনের নানা অনুষঙ্গ থেকেই আসে! কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগছে! 🙂
তারা দেওয়ার সিস্টেম থাকা উচিত ছিল 🙂
দারুন
🙂
:Star-Struck:
আমার কিন্তু কবিতা পড়েই পুঁই ডগাটাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে । 🙂
সো সুইট কবিতা ।
হা হা হা……
:Happy-Grin: খুব সুন্দর কবিতা।
ধন্যবাদ!
প্রতীকী কবিতা দারুন হয়েছে ভাই 🙂
জিসান ভাই, ভালবাসার চোখে সবকিছুই দারুন লাগে, এমন কি খুব এলেবেলে টাইপ কিছু হলেও 🙂
ঝাতি পুঁইডগার নাম জানতে চায় 🙂
পুঁই ডগা আপামর জনতার মতই নামহীন একটা লতা